August 25, 2026, 2:34 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

বিএনপি মতামত দিলো না তাতে নির্বাচন বন্ধ হয়ে যাবে তা নয় : হানিফ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বিএনপি নির্বাচন কমিশনে মতামত দিলো না তাতে নির্বাচন বন্ধ হয়ে যাবে এমন ভাবার কোন কারন নেই বলে মন্তব্য করেছেন
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।
আজ শুক্রবার বেলা সাড়ে ১০টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শুরুর আগে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অধিক গ্রহণযোগ্য আর নির্বাচন ত্রুটিমুক্ত করার পরামর্শ নেয়ার জন্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন। কোনো দল সেখানে যদি না যায় বা মতামত না দেয় সেটা তাদের ব্যাপার। এর মানে এই নয় যে তাদের বাদ দিয়ে নির্বাচন হবে। কেউ মতামত না দিলে নির্বাচনই হবে না এমনটাও নয়।
হানিফ মনে করেন জনগণের সমর্থন আছে বলেই আওয়ামী লীগ ক্ষমতায় আছে। আওয়ামী লীগ কখনো ভুয়া নির্বাচন করে না। বিএনপি করেছিল, তাই জনগণ তাদের টেনেহিঁচড়ে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছিল।
হানিফ বলেন, নিবার্চন নিয়ে তিনি কোনও সংকট দেখেন না। জাতীয় নির্বাচনের এখনও দেড় বছর বাকি আছে। এখন যেসব কথাবার্তা হচ্ছে তা শুধুই রাজনৈতিক। এটা কোন সিদ্ধান্ত নয়। যাদের নির্বাচন করার সক্ষমতা আছে তারা সবাই নির্বাচনে আসবে। আমরা চাই সব দল নির্বাচনে আসুক।
এসময় কুষ্টিয়া-৪ আসনের এমপি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, জেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net