August 28, 2026, 12:41 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের

ফুটবল/টুইটারে সবচেয়ে বেশি গালি দেওয়া হয় রোনালদোকে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
এক জরিপে দেখা গেছে সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি গালি দেওয়া এ পর্তুগিজ ফটিবল তারকা রোনালদোকে। অফকমের এক গবেষণায় দেখা যায়, গত মৌসুমের শুরু থেকে গত জানুয়ারি পর্যন্ত ২.৩ মিলিয়ন টুইটের প্রায় ৬০ হাজারই ছিল গালাগালির। আর এই গালাগালির অর্ধেকই ছিল ১২ জন খেলোয়াড়কে উদ্দেশ্য করে। যাদের আট জনই আবার ইউনাইটেডের। অ্যালান টুরিং ইনস্টিটিউটের এই গবেষণায় দেখা গেছে এরা প্রায় সবাই দায়িত্বের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন।
২০২১ সালের ১৩ আগস্ট থেকে ২০২২ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত সময়ের এ জরিপে রোনালদোকে গালি দেওয় হয় ১২ হাজার ৫২০ পোস্টে। এরপরই আছেন ইউনাইটেডের আরেক তারকা হ্যারি মাগুয়েইর। তাকে বাজে মন্তব্য করা হয়ে আট হাজার ৯৫৪ বার। এরপর আছেন মার্কাস রাসফোর্ড, ব্রুনো ফার্নান্দেজ, হ্যারি কেইন ও ফ্রেদ।
অফকম গ্রুপের ব্রডকাস্টিং ও অনলাইন কন্টেন্টের পরিচালক কেভিন বাখর্স্ট এ প্রসঙ্গে বলেছেন, ‘এই ফলাফলগুলো সুন্দর খেলাটির অন্ধকার দিককেই তুলে ধরে। খেলাধুলা কিংবা বৃহত্তর সমাজে অনলাইন অপব্যবহারের কোনো স্থান নেই। এটা মোকাবিলা করার জন্য প্রয়োজন দলীয় প্রচেষ্টা।’

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net