August 27, 2026, 12:54 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু

আগস্টের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এসেছে এলো ৫ হাজার কোটি টাকা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
প্রবাহের অব্যাহত ধারায় আগস্টে মাসের প্রথম সাত দিনে ৫৫ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা বর্তমান বিনিময় হার (ডলারপ্রতি ৯৫ টাকা) হিসাবে পাঁচ হাজার ২২৫ কোটি টাকা। গত মাসে ২০৯ কোটি ডলার বা ১৯ হাজার ৭৯২ কোটি ৩০ লাখ টাকা রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রের তথ্য মতে, চলতি আগস্ট মাসের প্রথম সাত দিনে যে রেমিট্যান্স (৫৫ কোটি ডলার) এসেছে, তা গত বছরের আগস্টের একই সময়ের চেয়ে ৪৮ দশমিক ২০ শতাংশ বেশি। ওই সময় ৩৭ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। এই সাত দিনের তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, প্রতিদিন গড়ে ৭ কোটি ৮৬ লাখ ডলারের মতো রেমিট্যান্স এসেছে।
এরই ধারাবাহিকতায় গত মাসের মতো এ মাসেও রেমিট্যান্স দুই বিলিয়ন বা ২০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, চলতি (২০২২-২৩) অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেকর্ড প্রবাসী আয় আসে দেশে। মাসটিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২ দশমিক শূন্য ৯ বিলিয়ন বা ২০৯ কোটি ডলার পাঠান প্রবাসীরা। দেশীয় মুদ্রায় যা (এক ডলার সমান ৯৪ দশমিক ৭০ টাকা ধরে) ১৯ হাজার ৭৯২ কোটি ৩০ লাখ টাকা, যা আগের অর্থবছরের (২০২১-২২) একই মাসের চেয়ে প্রায় ১১ শতাংশ বেশি। গত অর্থবছরের একই মাসে রেমিট্যান্স এসেছিল ১৮৭ কোটি ডলার।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net