February 15, 2026, 12:31 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের অনুপস্থিতি/স্বাধীনতার পর প্রথম কুষ্টিয়ায় জামায়াতের জয়: ক্ষমতা কাঠামোর নতুন বাস্তবতা ভেদাভেদ ভুলে উন্নয়নের আহ্বান, বিএনপি প্রার্থীর সঙ্গে আমির হামজার সৌজন্য সাক্ষাৎ কুষ্টিয়া-৩ আসনে পরাজয়ের পর উত্তেজনা, বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়ার অভিযোগ দ্বিগুণ ভাড়াতেও নেই গাড়ি—পাটুরিয়া ঘাটে সহস্র যাত্রীর রাতভর অবরুদ্ধ অপেক্ষা পরিবর্তনের প্রেক্ষাপটে বিএনপির জয়যাত্রা: রাজনীতির দীর্ঘ পথরেখায় জামায়াত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলের সারসংক্ষেপ মেহেরপুরের দুই আসনেই দাঁড়িপাল্লার প্রার্থীর জয় নিরঙ্কুশ বিজয়ে দেশবাসীকে বিএনপির শুভেচ্ছা, উদযাপনে সংযমের নির্দেশ কুষ্টিয়ার চার আসনের তিনটিতে জামায়াত, একটিতে বিএনপির জয় ঝিনাইদহ-১ আসনে বিএনপির প্রার্থী আসাদুজ্জামানের জয়

দেশকে এগিয়ে নিতে সকল ইতিবাচক কর্মকান্ডের সাথে বুদ্ধিবৃত্তিক আন্দোলনের সমন্বয় করতে হবে : ইবি উপাচার্য

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেছেন বাংলাদেশকে এগিয়ে নিতে সকল ইতিবাচক কর্মকান্ডের সাথে বুদ্ধিবৃত্তিক আন্দোলনের সমন্বয় করতে হবে। আর এ বুদ্ধিবৃত্তিক আন্দোলনের মুল এজেন্ড হলেন বুদ্ধিজীবীরা যারা বিভিন্ন বুদ্ধিবৃত্তিক পেশার সঙ্গে সম্পৃক্ত।
ভাইস চ্যান্সেলর প্রফেসর সোমবার ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে কেন্দ্র অনুমোদিত ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে ক্যাম্পাসে দোয়া মাহফিল ও গণভোজে অংশ নিয়ে তার সংক্ষিপ্ত ভাষণে এ কথা বলেন। এসময় তিনি খাবার বিতরণ করেন। তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে বুদ্ধিবৃত্তিক আন্দোলনের সূচনা করতে সকল শ্রেণী পেশার সমন্বয়ে প্রথম পাঁচশালা পরিকল্পনায় ব্যক্তিত্বের সমাবেশ ঘটিয়েছিলেন যা ছিল অভ‚তপূর্ব।
অনেক পরে এসে বঙ্গবন্ধুরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই ধারা অনুসরণ করেছেন।
প্রফেস সালাম বলেন আমরা এখন চত‚র্থ শিল্প বিপ্লবের কথা বলছি। এটা আসলে একটি যুদ্ধ। এই যুদ্ধে বুৃদ্ধিবৃত্তিক কৌশলই বিজয়ী হয়ে আসবে। তিনি বলেন প্রতিবছর বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালনই এই দিনের শেষ নয়। শোকে মূহ্যমান হয়ে পড়ায় একমাত্র কাজ নয়। এখান থেকে, এই শোক থেকে শক্তি নিতে হবে, শিক্ষা নিতে হবে। সেই শক্তি প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তিনি আশা প্রকাশ করেন বঙ্গবন্ধু পরিষদ ইসলামী বিশ^বিদ্যালয়ে শিক্ষা-সংস্কৃতি বিকাশে , জ্ঞান বিকাশে যথাযথ ভ‚মিকা পালন করতে থাকবে।
এসময় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মাহবুবুর রহমান, ট্রেজারার ট্রেজারার প্রফেসর ড. আলামগীর হোসেন ভ‚ঁইয়া উপ্িস্থত ছিলেন।
ইসলামী বিশ^বিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবুল আরফিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net