August 28, 2026, 11:11 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের

মেহেরপুরে শাশুড়িকে হত্যাকারী সেই জামাই আটক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মেহেরপুরের গাংনী উপজেলায় শাশুড়িকে হাঁসুয়া কুপিয়ে হত্যার ঘটনায় বাদশা মিয়া (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার করমদি গ্রামের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। বাদশা ওই গ্রামের শিকদার পাড়ার রবিউল হকের ছেলে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, মঙ্গলবার সকালে পারিবারিক কলহের জের ধরে বাদশা মিয়া তার স্ত্রী রিমিকে হাঁসুয়া দিয়ে কোপ দিলে শাশুড়ি রঙ্গিলা খাতুন বাঁধা দেন। এতে রাগান্বিত হয়ে শাশুড়ি রঙ্গিলাকে হাঁসুয়া দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার পর পালিয়ে যান বাদশা। সোর্সের তথ্যের ভিত্তিতে করমদি গ্রামের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে।
বুধবার সকালে বাদশা মিয়াকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net