August 31, 2026, 3:41 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গাংনীতে সাংবাদিকদের ওপর হামলা মামলার মূল দুই অভিযুক্ত শিক্ষক গ্রেফতার জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ সদস্য পেলেন চাকরি চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, কুষ্টিয়াসহ বিভিন্ন রুটে যাত্রী ভোগান্তি মেহেরপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়?

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মোবাইল কোর্ট/ রুগী ভাগিয়ে নেয়া তিন নারী দালালের কারাদন্ড

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে রুগীদের বিভ্রান্ত করে বেসরকারী হাসপাতালে নিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার কাজে জড়িত এমন অভিযোগে ৩ মহিলা দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার ২৮ আগষ্ট কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাতুর নাহার ও ইশিতা আকতারের পরিচালিত মোবাইল কোর্ট এ দন্ডাদেশ প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ২৫০ শয্যার এ হাসপাতালে বেশকিছু নারী-পুরুষ গরীব ও দুর থেকে আসা রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নামে প্রতারণা করে হাসপাতালের বাইরের বেসরকারি প্যাথলজিগুলোতে নিয়ে যেত। এদের মধ্যে তিনজনকে হাতেনাতে আটক করে র‌্যার-১২ কুষ্টিয়া। সবাইকে মোবাইল কোর্টে তোলা হয়। মোবাইল কোর্ট একজনকে ১ মাস এবং অপর দুইজন ২১ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
দন্ডপ্রাপ্তরা হলেন, হাউজিং বি বøক এলাকার মজিবর রহমানের মেয়ে শাপলা খাতুন (২৭), শেখ পাড়া, ইবি থানা এলাকার শহিদুল ইসলামের স্ত্রী ময়না খাতুন(৪০) এবং কুষ্টিয়া সদর উপজেলার চৌড়হাস এলাকার মৃত হারুন মন্ডলের মেয়ে জুথি খাতুন(৩০)।
জানা েেগছ, আটককৃত ঐ ৩ মহিলা এর আগেও বেশ কয়েকবার পুলিশের হাতে আটক হয় এবং জেল-জরিমানা ভোগ করে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net