April 29, 2026, 12:47 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ কুষ্টিয়ায় একতা হাসপাতালে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং উদ্বোধন আজ, পরমাণু বিদ্যুতের যুগে বাংলাদেশ যশোরে প্রধানমন্ত্রী/নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা, উলশীতে ‘জিয়া খাল’ পুনঃখনন উদ্বোধন হাইকোর্টে ৭ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন আমির হামজা হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন আমির হামজা, আজ শুনানী হতে পারে ভোমরা স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি ৭৫% কমলেও বাজার স্থিতিশীল কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩৭ টাকার মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার কুষ্টিয়ায় ইকোর চক্ষু ক্যাম্পে শতাধিক রোগীর ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালকের পরিদর্শনে উন্মোচিত ভেড়ামারা স্বাস্থ্য ব্যবস্থার ভাঙাচোরা বাস্তবতা

সমাজসেবক, আমেরিকা প্রবাসী জয় নেহালকে সংবর্ধনা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার কৃতি সন্তান সমাজসেবক, আমেরিকা প্রবাসী জয় নেহালকে সংবর্ধনা দেয়া হয়েছে। জয় নেহাল সংবর্ধনা কমিটি কুষ্টিয়া পৌরসভার আলহাজ্ব মজিবর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে।
জয় নেহাল সংবর্ধনা কমিটির আহবায়ক ও বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মতিউর রহমান লাল্টু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জয় নেহাল সংবর্ধনা কমিটির সদস্য সচিব ও বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা কমিটির যুগ্ম সম্পাদক ড. আমানুর আমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জননেতা আজগর আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও কেন্দ্রীয় বঙ্গবন্ধুর পরিষদের কেন্দ্রীয় আইন সম্পাদক প্রফেসর ড. শাহজাহান মন্ডল, কুষ্টিয়া বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান বাবু, ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট প্রফেসর ড. মাহবুবুল আরফিন, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা খন্দকার সাবেক ছাত্রনেতা ইকবাল মাহমুদ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও কুষ্টিয়া ফিল্ম সোসাইটির উপদেষ্টা ড. বাকী বিল্লাহ বিকুল, কুষ্টিয়া ডায়বেটিক হাসপাতালের সাধারন সম্পাদক মুশফিকুর রহমান টলিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ সংবর্ধনা একজন মানবিক গুণাবলীর অধিকারী মানুষের জন্য। যিনি সুুদুর আমেরিকা হতে দেশের মানুষের কল্যাণে কাজ করে চলেছেন। তারা জয় নেহালের পরিকল্পনা, পরিশ্রম ও অর্থায়নে গড়ে ওঠা জয় নেহাল মানবিক ইউনিটের উত্তরোত্তর সফলতা কামনা করেন। তার সামাজিক কর্মকান্ড ও বিভিন্ন পৃষ্ঠপোষকতার প্রশংসা করেন।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চলনা করেন কবি ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সুন্দরম ললিত কলা একাডেমির প্রতিষ্ঠাতা কনক চৌধুরী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মুসাদ্দেক হোসেন মনি, তরুণ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক, সম্মিলিত সামাজিক জোটের সমন্বয়ক, দৈনিক কুষ্টিয়ার সহসম্পাদক অ্যাড. মুহাইমিনুর রহমান পলল, বৃহত্তর কুষ্টিয়া ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ পরিষদের মহাসচিব এস. এস. রুশদী, থানাপাড়া স্পোর্টিং ক্লাবের প্রস্তাবিত সাধারণ সম্পাদক বিশিষ্ট ক্রীড়াবিদ নকীব হাসান মান্তু, নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন কুষ্টিয়া ইউনিটের অ্যাম্বাসেডর সাবিনা ইয়াসমিন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃ-কর্মীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net