October 16, 2026, 9:25 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

কুষ্টিয়ায় ট্রেনে কেটে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে দুই কিশোর কিশোরী স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে মিরপুর রেল স্টেশনের অদূরে জিকে খালের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো,মিরপুর বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র নাঈম হোসেন ও মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ঋতু খাতুন। নাঈম মিরপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের নওপাড়া মহল্লার আজিজের ছেলে ও ঋতু মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামের রবিউল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, তিন শিক্ষার্থী মিরপুর তহ বাজারের রাজু মাস্টারের কোচিং সেন্টারে যাচ্ছিল। পথে জিকে খালের রেল ব্রিজ পার হতে গেলে পিছন দিক রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনটি তাদেরকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু
হয়। তবে অপর শিক্ষার্থী ট্রেন আসার বিষয়টি আগে টের পেয়ে খালের পানিতে লাফ দিলে প্রাণে বেঁচে যান।
পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান ঘটনাস্থলে অফিসার ফোর্স পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net