October 16, 2026, 8:07 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

কুষ্টিয়ার বিদ্যুৎ গ্রাহকদের সুখবর দিলেন প্রতিমন্ত্রী

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার ওজোপাডিকোর বিদ্যুৎ বিতরণ এলাকার বিদ্যুৎ গ্রাহকদের জন্য সুখবর দিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) তিনি নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন, কুষ্টিয়াতে একটি উপকেন্দ্রের ক্ষমতা বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে।
বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে কুষ্টিয়ার মজমপুর উপকেন্দ্রের ক্যাপাসিটি বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, উপকেন্দ্রটি গত ৩ সেপ্টেম্বরে সফলভাবে লোড প্রদান করা হয়।
মন্ত্রী তার ফেসবুক পেজে লেখেন :
দেশে পদ্মা সেতু চালু করার পাশাপাশি শিল্পায়ন ও আর্থ সামাজিক উন্নয়নের বিষয় বিবেচনায় রেখে পদ্মার এপারের ২১ জেলায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সম্প্রসারণ ও আপগ্রেডেশন প্রকল্পের মাধ্যমে ওজোপাডিকো ৬৪ টি উপকেন্দ্র নির্মানের উদ্যোগ নেয়। তারই ধারাবাহিকতায় আজ ৮/০৯/২০২২ খ্রি. তারিখে কুষ্টিয়ার হাউজিং ৩৩/১১ কেভি ২*১০/১৩.৩৩ এম ভি এ উপকেন্দ্রটির সক্ষমতা বাড়িয়ে ২*২০/২৬.৬৬ এমভিএ উপকেন্দ্রে উন্নীত করা হয়। উপকেন্দ্রটিতে substation automation system (SAS) সহ SCAD সাপোর্টেড সকল ইকুপমেন্টস ব্যবহার করা হয়েছে। উন্নত ও আধুনিক প্রযুক্তির উপকেন্দ্রটির ক্ষমতা বৃদ্ধির ফলে কুষ্টিয়া শহরের সন্মানিত গ্রাহককে নির্ভরযোগ্য, গ্ণগত মান সম্পন্ন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সুযোগ সৃষ্টি হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করায় স্বচ্ছতা ও জবাবদিহিতাও বাড়বে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net