October 16, 2026, 8:43 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

মেহেরপুরে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি স্বামীর পরিবার হত্যা করেছে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মেহেরপুরে স্বামীর বাড়িতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। যদিও স্বামীর পরিবার দাবি করেছে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে কিন্তু মেয়েটির পরিবার বলছে তাকে হত্যা করা হয়েছে।
নিহত নিশাত তাসনিম উর্মি ফোকলোর স্টাডিজ বিভাগের স্নাতক ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্রী।
পুলিশ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দিনগত রাতে মেহেরপুরের গাংনী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করে।
খোঁজ নিয়ে জানা যায়, স্কুলে পড়ার সময় গাংনীর পদ্মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাসেম শাহর ছেলে আসফাকুজ্জামান প্রিন্সের সঙ্গে প্রেমের সম্পর্ক হয় উর্মির৷ পরে কলেজে উঠলে তাদের বিয়ে হয়। তাদের ঘরে ১৩ মাস বয়সী একটা ছেলে সন্তান আছে।
উর্মির বাবা গোলাম কিবরিয়া বলেন, ‘গভীর রাতে বেয়াই হাসেম শাহ মোবাইল ফোনে জানান, মেয়ে উর্মির অসুস্থ হওয়ায় তাকে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। অসুস্থতার কারণ জানতে চাইলে উর্মীর ঘরের জানালার সঙ্গে ফাঁস দিয়েছে বলে জানানো হয়। সংবাদ পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে জানতে পারি মেয়ে অনেক আগেই মারা গেছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে আত্মহত্যা বলে ধামাচাপা দেওয়া হচ্ছে। পুলিশকে খবর দেওয়া হলে মরদেহ উদ্ধার করে থানায় নেয়।’
গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন বলেন, সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net