October 16, 2026, 8:43 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

কুষ্টিয়ায় দুটি দূর্ঘটনায় সড়কে নিহত ৪

দৈনিক কুষ্টিয়া অনল্ইান/
কুষ্টিয়ায় সোমবার ভোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন।
সোমবার (১২ সেপ্টেম্বর) ভোরে জেলার কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর ও সদর উপজেলার উজানগ্রাম এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী।
নিহতদের পরিচয় হলো জেলার দৌলতপুর উপজেলার শশিধরপুর এলাকার হোসেন সানু প্রামাণিকের ছেলে আজিল প্রামাণিক, বারি সর্দারের ছেলে ইনতা সর্দার ও ইজ্জত আলীর ছেলে গাফফার আলী। তাদের সকলের বয়স ৩০ থেকে ৪৫’র মধ্যে।
ঐ পুলিশ কর্মকর্তা তারা ট্রাকে করে পেঁয়াজের বীজ কিনতে যাচ্ছিলেন রাজবাড়ীর গোয়লান্দ চরে। তারা ট্রাকের উপরে ছিলেন। ৬টার দিকে আলাউদ্দিন নগর এলাকায় নসিমন, ট্রাক ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে তিনজনই ট্রাক থেকে ছিটকে পড়ে যান। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
অন্যদিকে, কুষ্টিয়া উপজেলার উজানগ্রাম এলাকায় ভোর ৫টার দিকে ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের চালক মফিজুল ইসলাম নিহত হয়েছেন।
ঐ পুলিশ কর্মকর্তা জানান দুটি ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। নিহত ব্যক্তি নওগাঁ জেলার সাপাহার উপজেলার ইমদাদুল ইসলামের ছেলে মফিজুল।
নিহতদের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়ছে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net