March 25, 2026, 3:14 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া বিজিবির অভিযানে সীমান্ত থেকে সোয়া ৬ কোটি টাকার এলএসডি ও মাদক জব্দ যশোরে গাছের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গার জেলার আলমডাঙ্গা পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেনকে (২২) কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোবিন্দপুর এলাকায় তার নিজ বাড়ির অদূরেই এ ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ইমরানের মৃত্যু হয়।
নিহত ইমরান একই উপজেলার গোবিন্দপুর গ্রামের জুড়োন আলীর ছেলে। পেশায় ইলেক্ট্রিশিয়ান ইমরান পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।
ইমরানের পিতা জুড়োন আলী জানান পেশাগত কাজের উদ্দেশ্যে সকালে বাড়ি থেকে বের হন ইমরান। গোবিন্দপুর মাঠের মধ্যে ওৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।
স্থানীয়রা ইমরানকে উদ্ধার করে স্থানীয় ফাতেমা ক্লিনিকে নিয়ে যায়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। কর্তব্যরত চিকিৎসকরা ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন জানান হত্যার কারন এখনও অজানা রয়েছে। পুলিশ কাজ করছে।
আমানুর আমান
১৬/৯/২০২২

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net