June 18, 2026, 9:53 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ

মিয়ানমার সীমান্ত/উদ্বিগ্ন জাতিসংঘ, তলব রাষ্ট্রদুত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
এদিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের পাহাড় থেকে ছোড়া একটি মর্টার শেল এসে তুমব্রু সীমান্তের বিপরীতে শূন্যরেখায় পড়ে এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু-সহ কয়েকজন রোহিঙ্গার আহত হওয়ার ঘটনায় মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গিয়েন লুইস শনিবার বিকালে সংবাদমাধ্যম বলেন, ‘মিয়ানমার থেকে মর্টার শেল এসে বাংলাদেশে পড়ায় এক ব্যক্তি নিহত ও কয়েকজন আহত হওয়ার খবরে বাংলাদেশে জতিসংঘের কার্যালয় উদ্বিগ্ন।’ তিনি বলেন, ‘বেসামরিক ব্যক্তিদের অবশ্যই রক্ষা করতে হবে। জাতিসংঘ প্রতিনিয়তি পর্যবেক্ষণ করছে, মিয়ানমারের মিশনের সাথেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।’
উত্তেজনা বা হতাহত এড়াতে জাতিসংঘ সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে বলে তিনি জানান।
এদিকে ঘটনার পর মিয়ানমা‌রের রাষ্ট্রদূতকে অঅবারও তলব ক‌রে‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এক মা‌সের মাথায় এ নিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে চার বার তলব করা হলো।
রোববার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মি‌নি‌টে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে আসেন মিয়ানমা‌রের রাষ্ট্রদূত অং কিয়াউ মো। প্রায় ১৫‌ মি‌নিট অপেক্ষা ক‌রি‌য়ে রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অণু বিভাগের ভারপ্রাপ্ত মহাপরিচালক নাজমুল হুদার দপ্তরে তলব করা হয়।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যা থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে গোলাগুলি চলে। ওই ঘটনায় রাখাইন রাজ্যের পাহাড় থেকে ছোড়া একটি মর্টার শেল এসে তুমব্রু সীমান্তের বিপরীতে শূন্যরেখায় পড়ে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়। রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাছাড়া, এক শিশুসহ পাঁচ রোহিঙ্গা নাগরিক আহত হন। তারা হাসপাতালে চিকিৎসাধীন।
বাংলাদেশ ভূখণ্ডে মিয়ানমারের মর্টারশেল ছোড়ার বিষয়ে প্রয়োজনে জাতিসংঘে উত্থাপন করা হবে বলে শনিবার জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মন্ত্রী বলেন, মিয়ানমার ইস্যুতে বাংলাদেশ যুদ্ধ চায় না, শান্তিপূর্ণ সমাধান চায়। তবে কাজ না হলে জাতিসংঘে জানানো হবে।
বাংলাদেশ সীমান্তের কাছাকাছি মিয়ানমারের বিমান প্রবেশ, বাংলাদেশ সীমান্তের তুমব্রু এলাকায় মিয়ানমার ভূখণ্ডে থেকে ছোড়া একটি গুলি এসে পড়া, মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকায় পড়া এবং মিয়ানমার থেকে নিক্ষেপ করা একটি মর্টারশেল বাংলাদেশ সীমান্তে পড়ার ঘটনায় প্রায় মাসখানেকের কম সময়ের মধ্যে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তিন বার ডেকে কড়া প্রতিবাদ করেছে ঢাকা। প্রতিবারই তার হাতে নোট ভার্বাল ধরিয়ে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net