August 31, 2026, 3:11 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গাংনীতে সাংবাদিকদের ওপর হামলা মামলার মূল দুই অভিযুক্ত শিক্ষক গ্রেফতার জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ সদস্য পেলেন চাকরি চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, কুষ্টিয়াসহ বিভিন্ন রুটে যাত্রী ভোগান্তি মেহেরপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়?

কুষ্টিয়ার কয়ায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বোমা সদৃশ্য বস্তু ও কাফনের কাপড় উদ্ধার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের চর বানিয়াপাড়া বাজারে ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে কাফনের কাপড়, ককটেল বোমা সাদৃশ্য লাল টেপে জড়ানো একটি বস্তু, ফাটানো বোমার বস্তু ও হাতে লেখা একটি চিঠি জব্দ করেছে পুলিশ।
সোমবার সকালে পুলিশ এগুলো জব্দ করে।
কে বা কারা কাকে উদ্দেশ্য করে এগুলো রেখে গেছে, তা এখনো জানা যায়নি।
তবে স্থানীয় আওয়াম লীড় নেতারা ও ইউপি চেয়ারম্যান বলছেন, একদল দুষ্কৃতিরা এলাকার শান্তি বিনষ্ট ও আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যে এমন অপকর্ম করতে পারে।
জব্দ করা চিঠিতে লেখা রয়েছে, তোরা যখন এলাকায় ছিলিনা, তখন সব ঠিকঠাক ছিলো। কিন্তু তোরা যা করছিস, তা ঠিক না। আজ নমুনা দিয়ে গেলাম। ৪৮ ঘণ্টার মধ্যে তোর জন্য বেশি না দুটো গুলিই যথেষ্ট। যা তুই উপহার পাবি। আর কাফনের কাপড়টা ঠিক করে রাখিস। যা তোর কাজে লাগবে। সাবধান, সাবধান, সাবধান।
স্থানীয়রা জানায়, সকালে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বোমা, চিঠি, কাফনের কাপড় দেখে ইউপি চেয়ারম্যানকে জানানো হয়। পরে খবর পেয়ে পুলিশ এগুলো নিয়ে গেছেন।
এ বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা জানান অফিসটিতে তিনি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বসেন।
এ বিষয়ে কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন বলেন এলাকার শান্তি নষ্ট ও আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যে এমন অপকর্ম করেছে কেউ।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পরে বিস্তারিত বলা যাবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net