March 12, 2026, 12:15 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই

সয়াবিনের দাম এখনও কমায়নি ব্যবসায়ীরা, ব্যবসায়ীদের ‘চক্রান্ত’ বলছেন সাধারণ ক্রেতারা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইতোমধ্যে ৪ দিন পার হয়েছে। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৪ টাকা কমিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। কিন্তু এখনও বাজারে আগের দাম ১৯২ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছে এখনও তাদের ঘরে আগের দামে ক্রয় করা সয়াবিন রয়েছে। অথচ এসব ব্যবসায়ীরা মূল্য বৃদ্ধির সাথে সাথেই মূল্য বাড়িয়ে দেয় অজুহাতে যে তাদের পরেরদিনই বাড়তি দামে তেল ক্রয় করতে হয়েছে।
সাধারণ ক্রেতারা এই অবস্থাকে ব্যবসায়ীদের চরম অসততা বলে অ্যাখ্যায়িত করেছেন। তারা বলছেন এর চেয়ে মিথ্যা তথ্য দিয়ে বেশী মুনাফা লুটপাট আর হতে পারে না।
শুক্রবার (৭ অক্টোবর) কুষ্টিয়ার মিউনিসিপ্যালিটি বাজার ঘুরে দেখা গেছে, নতুন দামের কোনও প্রভাব নেই বাজারে। প্রতি লিটার আগের দামেই, অর্থাৎ ১৯২ টাকায় বিক্রি হচ্ছে। কোথাও ১৭৮ টাকায় বিক্রি নেই।
এ বিষয়ে দোকানিরা বলছেন, এখনও নতুন দামে বোতলজাত সয়াবিন তেল বাজারে আসেন। তারা গায়ের রেটেই তেল বিক্রি করছেন বলে জানান। দাম বাড়ানোর ঘোষণা এলে সঙ্গে সঙ্গেই বাড়তি দামের তেলের বোতল বাজারে চলে এলেও দাম কমানোর ঘোষণা দেওয়ার চার দিন পরও নতুন বোতলের দেখা নেই বাজারে।
বাজারের ক্ষুদ্র মুদি দোকানী জুলকান আলী জানালো তার দোকানে এক লিটার তীর ব্রান্ডের সয়াবিন তেল ১৯০ টাকা আর তিন তারা ব্রান্ডের তেল এক লিটারের বোতল ১৮৫ টাকায় বিক্রি করছে। আর তীরের দুই লিটার ৩৮০ টাকা ও পাঁচ লিটারের বোতল ৯৪০ টাকা।
দাম কমার পরও কেন আগের দামে তেল বিক্রি করছেন জানতে চাইলে সে জানালো, কম দামের বোতল এখনও বাজারে আসেনি। তাকে জিজ্ঞেস করা হলো এ প্রতিবেদক কয়েকমাস আগে তেলের দাম বৃদ্ধির সময় এই একই দোকানে দাম বৃদ্ধির পরের দিনই তেলের বেশী দাম দেখতে পেয়েছিল। এটা কতটা সততা ? দোকানদার জুলকান দোকানের ভেতর ঢুকে গিয়ে আর কোন কথা বলেনি।
বাজারে তেল কিনতে আসা সাধারণ চাকুরে আলিম উদ্দিন গত চারদিন হয় লিটারপ্রতি সয়াবিন তেল ১৪ টাকা কমেছে। বাজারে এসে শুনলাম আগের দামেই কিনতে হবে। তিনি আরও বলেন, সয়াবিন তেলের দাম যখন বাড়ানো হয় তখন সঙ্গে সঙ্গে বাড়ে। আর যখন কমানো হয় তখন আর কমে না।
আলিম দুষলেন এসব ব্যবসায়ীদের। তিনি বললেন বাংলাদেশের পণ্যের বাজারে অস্থিতিশীলতার জন্য এসব ব্যবসায়ীরা সিংহভাগ দায়ী। তিনি এসব অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানান।
গত সোমবার (৩ অক্টোবর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার খোলা সয়াবিন তেলের নতুন দাম ১৫৮ টাকা। বর্তমানে বাজারে খোলা সয়াবিন প্রতি লিটার ১৭৫ টাকায় বিক্রি হচ্ছে। আর ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৯৪৫ টাকা থেকে ৬৫ টাকা কমিয়ে করা হয়েছে ৮৮০ টাকা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net