February 28, 2026, 5:30 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি নিলুফার রহমান এ্যানীর ইন্তেকাল ড. ইউনূসের প্রতি প্রশ্ন: মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি: প্রবেশপত্র ডাউনলোডে শেষ মুহূর্তের সতর্কবার্তা ইউনুস শাসনের দেড় বছর পর/আবার চালু ঢাকা–আগরতলা–কলকাতা বাস সার্ভিস রমজানের মনস্তাত্ত্বিক অস্থিরতা ও সংসদ সদস্য আমির হামজার পদক্ষেপ জনস্বার্থে সক্রিয় উদ্যোগ/প্রশাসনের সমন্বয়ে বাজার তদারকিতে এমপি আমির হামজা

মেলবোর্নে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আজ ১৬ টি দেশ, সাতটি ভেন্যু, ৪৫টি ম্যাচ নিয়ে শুরু জমজমাট টি-টোয়েন্টি বিশ্বকাপ মেলবোর্নের এমসিজিতে। মোট ১৬টি দলকে দুই ভাগে ভাগ করে দুই পর্বে অনুষ্ঠিত হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ। যথারীতি এবারও একই নিয়মে মাঠে গড়াচ্ছে চার-ছক্কার ধুম-ধাড়াক্কা ক্রিকেটের এই টুর্নামেন্ট।
প্রথম পর্বের লড়াই’ই মূলতঃ শুরু হবে আজ থেকে। চলবে ২১ অক্টোবর পর্যন্ত। এই পর্বে অনুষ্ঠিত হবে মোট ১২টি ম্যাচ। অংশ নেবে ৮টি দল। দুই গ্রুপে ভাগ হয়ে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবে তারা। দুই গ্রুপ থেকে সেরা দুটি করে মোট ৪টি দল উঠবে পরের রাউন্ডে।
পরের রাউন্ডটাকেই বলা হয় মূল বিশ্বকাপ। তথা বিশ্বকাপের মূল পর্ব। পোশাকি নাম সুপার টুয়েলভ। গত বিশ্বকাপে বাংলাদেশকে প্রথম পর্বে খেলতে হলেও র‌্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাধে এবার খেলছে সরাসরি মূল পর্বে।
উদ্বোধনী ম্যাচেই শক্তিশালী শ্রীলঙ্কার মুখোমুখি নামিবিয়া। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে বিশ্বকাপের জমজমাট আসর। খেলা সরাসরি দেখাবে টি-স্পোর্টস।
গত বিশ্বকাপেও এক গ্রুপে পড়েছিল শ্রীলঙ্কা-নামিবিয়া। আইসিসির সহযোগী দেশটিকে ৯৬ রানে গুটিয়ে দিয়ে লঙ্কানরা জিতেছিল ৭ উইকেটে। হারের ধাক্কাটা কাটিয়ে নামিবিয়া পরের দুই ম্যাচে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসকে হারিয়ে জায়গা করে নেয় সুপার টুয়েলভে। সেখানে স্কটল্যান্ডকে হারিয়ে সরাসরি পায় অস্ট্রেলিয়ার টিকিট।
গত বিশ্বকাপের পর পারফরম্যান্স তলানিতে নামে শ্রীলঙ্কার। একটা সময় ১০ টি-টোয়েন্টি ম্যাচে হারতে হয়েছিল ৯টিতে। সেই দল প্রবল বিক্রমে ঘুরে দাঁড়ায় এশিয়া কাপে। ভারত, পাকিস্তান, বাংলাদেশকে হারিয়ে জেতে শিরোপা। দাসুন শানাকার দল তাই বিশ্বকাপেও অন্তত সেমিফাইনাল খেলার দাবিদার।
বিশ্বকাপ অভিযানে নামিবিয়ার বিপক্ষে মাঠে নামার আগে সতর্ক ভানুকা রাজাপক্ষে, ‘এশিয়া কাপের পর আমরা আর খেলিনি। এর আগে টানা খেলার মধ্যে থাকায় সবার বিশ্রাম দরকার ছিল। আমরা নিজেদের প্রস্তুতিতে খুশি। নামিবিয়ার বিপক্ষে সতর্ক হয়েই খেলব প্রথম বল থেকে। ’
গ্রুপের অপর ম্যাচে আজ মুখোমুখি হবে আরব আমিরাত ও নেদারল্যান্ডস। ডাচদের মুখোমুখি হওয়ার আগে রোমাঞ্চিত আরব আমিরাতের ব্যাটার চিরাগ সুরি, ‘স্বপ্নের চেয়ে কম কিছু নয় বিশ্বকাপটা। এটা বড় টুর্নামেন্ট। এ ধরনের সুযোগ সব সময় আসে না।’

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net