August 31, 2026, 2:52 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গাংনীতে সাংবাদিকদের ওপর হামলা মামলার মূল দুই অভিযুক্ত শিক্ষক গ্রেফতার জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ সদস্য পেলেন চাকরি চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, কুষ্টিয়াসহ বিভিন্ন রুটে যাত্রী ভোগান্তি মেহেরপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়?

কুষ্টিয়ায় আপন ৫ ভাইয়ের যাবজ্জীবন !

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় একটি হত্যা মামলায় আপন পাঁচ ভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৩১ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম এই রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মাঝগ্রাম এলাকার মৃত রহমত শেখের ছেলে উজ্জ্বল, সাজ্জাদ প্রকাশ সুজাত, সুজন, গফুর ও জালাল। রায় ঘোষণার সময় আসামি গফুর ও জালাল আদালতে উপস্থিত ছিলেন। তবে অপর আসামিরা পলাতক রয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলায় সাত আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১১ জুন রাতে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের রেজা উদ্দিন নামের এক ব্যক্তিকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পর দিন নিহতের মামা আফিল উদ্দিন বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে কুমারখালী থানায় একটি মামলা করেন।
মামলার তদন্ত শেষে ২০০৮ সালের ৭ জানুয়ারি আদালতে ১২ জনকে আসামি করে চূড়ান্ত প্রতিবেদন দেন কুমারখালী থানা পুলিশের এসআই সামসুল আলম সিদ্দিকী।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net