June 18, 2026, 5:07 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ

খোকসা উপজেলা পরিষদ উপ-নিবার্চন/কষ্টার্জিত জয় হয়েছে নৌকারই

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খোকসা উপজেলা পরিষদের উপনির্বাচনে আওয়মী লীগ প্রার্থী বাবুল আক্তারের জয় হয়েছে।
ভোট গণনা শেষে সন্ধ্যা সাড়ে সাতটার সময় খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা উপ-নির্বাচনে ফলাফল ঘোষণা করা হয়। এতে বাবুল আক্তার পেয়েছেন ২৬ হাজার ৫৯৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মোতাহার হোসেন খোকন ঘোড়া মার্কা প্রতীকের পায় ১৯৯১৮ ভোট। বাবুল ৬৬৭৮ ভোটের ব্যাবধানে জয়ী হন।
এ নির্বাচন নিয়ে অনেক টানাপোড়েন ছিল। বিভিন্ন পক্ষ-বিপক্ষ ছিল। বিশেস করে নৌকার প্রার্থীকে হারিয়ে দেয়ার এক গভীর দুরভীসন্ধি ছিল বিভিন্ন মহলের। যার জন্য শুরু থেকেই নির্বাচনকে ঘিরে নানা ধরনের অপ্রচার, হামলা, মামলার ঘটনা ঘটে।
এমনকি ভোটের দিনের শুরুতেই সংঘর্ষের ঘটনা ঘটানোর অপচেষ্টা হাতে নেয়া হয়।
বাবুল আক্তার বলেন এ নির্বাচন ছিল একটি অগ্নি পরীক্ষার ; সত্য ও মিথ্যার জয় পরাজয়ের। শেষ পর্যন্ত সত্য জয়ী হয়েছে।
বাবুল বলেন তিনি অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চান। উপজেলার উন্নয়নে তিনি অঅত্মনিয়োগ করবেন বলে জানান। তিনি উপজেলাবাসীকে ধন্যবাদ জানান তাকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য। একই সাথে তিনি ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net