July 14, 2026, 6:18 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ, অপসারণের নির্দেশ এলজিইডির নারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করায় কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারিকে অব্যাহতি বৃষ্টি বা একটু রোদ হলেই দ্বিগুণ, রিকশা ভাড়ায় সীমাহিন নৈরাজ্য, জিম্মি নগরবাসী ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা কুষ্টিয়া শহরের ছাত্রীনিবাসের দিনরাত্রি/ চার দেয়ালের ভেতর স্বপ্নের লড়াই প্রত্যন্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে ‘স্বাস্থ্যসেরা বাস’ হস্তান্তর সব স্কুল-কলেজে আইপি সিসিটিভি / ১৩ জুলাইয়ের মধ্যে তথ্য দিতে মাউশির জরুরি নির্দেশ, না দিলে ব্যবস্থা বিদেশি বিনিয়োগের পতন/ অর্থনীতির জন্য শুধু পরিসংখ্যান নয়, একটি সতর্কসংকেত জুলাই অভ্যুত্থান স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি’ লাল ব্যাজ কর্মসূচির উদ্বোধন

ছোট ভাইয়ের ছেলের হাতেই খুন হয়েছেন কুষ্টিয়ার স্কুল শিক্ষক রোকসানা, গ্রেফতার ১

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আপন ছোট ভাইয়ের ছেলের হাতেই খুন হয়েছেন কুষ্টিয়ার স্কুল শিক্ষক রোকসানা খানম। পুলিশ এ ঘটনায় সোমবার রাতে রোকসানার ছোট ভাই মরহুম ইমরানুল হকের ছেলে নওরোজ কবির নিশাত (১৯) কে গ্রেফতার করেছে।

মঙ্গলবার বিকেলে রোকসানার স্বামী বাদী হয়ে কুষ্টিয়া মডেল পুলিশ স্টেশনে নিশাতকে প্রধান আসামী ও অজ্ঞাত আরো তিন আসামীর নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলায় গ্রেফতার দেখিয়ে নিশাতকে আদালতে তোলা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।
কুষ্টিয়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশাত হত্যার কথা স্বীকার করেছেন। তিনি জানান, অনলাইন বেটিং জুয়া খেলায় বাধা দেয়ায় তিনি রোকসানাকে ঘুমের মধ্যে শিল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছেন।
রোকসানা খানম কুষ্টিয়া জিলা স্কুলের ইংরেজী বিভাগের শিক্ষিকা। তার লাশ সোমবার তার নিজ বাসভবন থেকে উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায় নিশাতের বাবা মারা যাওয়ার পর নিশাত তার মা ও এক বোনসহ ফুফু রোকসানার বাসাতেই থাকতেন এবং রোকসানাই নিশাতকে নিজ দায়িত্বে প্রতিপালন করে আসছিলেন। রোকসানা কিছুদিন আগে ভাতিজা নিশাতকে ১ লাখ ৯০ হাজার টাকা মুল্যের একটি মটরসাইকেল কিনে দেন।
ওসি জানান নিশাত ছিলেন মাদকাসক্ত ও জুয়া খেলায় আসক্ত হয়ে পড়েছিলেন। ওসি আরও বলেন জুয়া খেলায় হেওে রোকসানার দেয়া সেই মটরসাইকেলটি বিক্রি করে দেন নিশাত। এাঁ নিয়ে রোকসানা নিশাতকে বকাঝকা করেন। ওসি জানান এরপরও নিশাত রোকসানার কাছে বিভিন্ন অজুহাতে অর্থ দাবি করতে থাকে। রোকসানা সেই অর্থ দিতে অস্বীকৃতি জানালে নিশাত ক্ষুব্দ হয়ে উঠে।
সোমবার দিনেও নিশাতের সাথে রোকসানার কথাকাটাকাটি হয়।
ওসি নাসির জানান এরপর নিশাত রোকসানাকে হত্যার সিদ্বান্ত নেন।
রোববার সন্ধ্যায় রোকসানা বাড়ির ছাদে উঠলে সেই সুযোগে একটি রুমে ঢুকে আত্মগোপন করেন নিশাত। রোকসানা ঘুমিয়ে পড়লে রাত দেড়টার দিকে নিশাত একটি শিল দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করেন।
নিশাত পুলিশকে আরও জানান, হত্যার পর তিনি রোকসানার মোবাইল ফোন থেকে নিজের মোবাইলে কয়েকটি মেসেজ পাঠান। সেখানে সকালে বাসস্ট্যান্ডে পৌঁছে দেয়ার কথা উল্লেখ ছিল। এগুলো পুলিশকে দেখিয়ে তিনি প্রথমে বিভ্রান্ত করার চেষ্টা করেন।
ওসি জানান যখন রক্তাক্ত অবস্থায় রোকসানা মাটিতে লুটিয়ে পরে তখন নিশাত ঘটনাকে ভিন্ন দিকে মোড় দেবার জন্য ঘরবাড়ি এলোমেলো করে দেন। হত্যার পর নিশাত বাসার বারান্দার ওপরের ডিজাইন করা গোল ছিদ্র দিয়ে বের হয়ে যান।
হত্যায় ব্যবহৃত শিলটি লিফট ঘর থেকে পুলিশ উদ্ধার করেছে।
রোকসানা নিঃসন্তান হওয়ায় তার ছোট ভাইয়ের ছেলে নিশাতকে ২য় শ্রেনী থেকে নিজের কাছে রেখে নিজের সন্তানের মত লালন পালন করে আসছিলেন।
ডিবি পুলিশের ওসি নাসির উদ্দিন জানান, রোকসানা হত্যার ঘটনায় পরিবারের তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এর মধ্যে নিশাতের মোবাইল পরীক্ষা করে সন্দেহ প্রবল হয়।
কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) জহুরুল ইসলাম জানান, নিহতের স্বামী খন্দকার মোস্তাফিজুর রহমান মামলার প্রস্তুতি নিচ্ছেন।
নিশাতকে আদালতে নেয়ার প্রস্তৃতি নেয়া হচ্ছে।

 

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net