March 12, 2026, 3:11 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই

ইউক্রেন সংকটের প্রধান সুবিধাভোগী যুক্তরাষ্ট্র, দাবি রাশিয়ার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
যুক্তরাষ্ট্রকে ইউক্রেন সংকটের প্রধান সুবিধাভোগী বলে অভিযোগ দাবি করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এমন দাবি করেছেন। ওয়াশিংটনের বিরুদ্ধে ইউক্রেন সংঘাতকে দীর্ঘায়িত করারও অভিযোগ করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে দেওয়া সাক্ষাৎকারে সের্গেই ল্যাভরভ অভিযোগ করেন, তার দেশকে ধ্বংস করতে যুক্তরাষ্ট্র ও ন্যাটো যুদ্ধক্ষেত্রে বিজয় চাইছে।
তিনি বলেন, সম্মিলিতভাবে পশ্চিমা দেশগুলো এবং তাদের নিয়ন্ত্রিত ভলোদিমির জেলেনস্কির কর্মকাণ্ড ইউক্রেন সংকটের বৈশ্বিক বাস্তবতা সামনে তুলে ধরেছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি কোনও গোপন বিষয় নয় যে, যুক্তরাষ্ট্র এবং তার ন্যাটো মিত্রদের কৌশলগত লক্ষ্য হলো, আমাদের দেশকে উল্লেখযোগ্যভাবে দুর্বল বা এমনকি ধ্বংস করে দেওয়ার একটি প্রক্রিয়া হিসেবে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার বিরুদ্ধে বিজয় প্রত্যাশা করা।
তিনি বলেন, ইউক্রেন যুদ্ধের ‘প্রধান সুবিধাভোগী’ হলো যুক্তরাষ্ট্র। ‘ইউরোপকে আরও পরাধীন করতে’ তারা অঞ্চলটির সঙ্গে রাশিয়ার ঐতিহ্যবাহী সম্পর্ক বিনষ্টের ভূরাজনৈতিক লক্ষ্য নিয়ে অগ্রসর হয়েছে।
সের্গেই ল্যাভরভ বলেন, যুক্তরাষ্ট্র সংঘাত দীর্ঘায়িত করতে এবং এটিকে আরও সহিংস করে তুলতে তাদের পক্ষে সম্ভব সবকিছু করছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net