July 14, 2026, 2:21 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করায় কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারিকে অব্যাহতি বৃষ্টি বা একটু রোদ হলেই দ্বিগুণ, রিকশা ভাড়ায় সীমাহিন নৈরাজ্য, জিম্মি নগরবাসী ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা কুষ্টিয়া শহরের ছাত্রীনিবাসের দিনরাত্রি/ চার দেয়ালের ভেতর স্বপ্নের লড়াই প্রত্যন্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে ‘স্বাস্থ্যসেরা বাস’ হস্তান্তর সব স্কুল-কলেজে আইপি সিসিটিভি / ১৩ জুলাইয়ের মধ্যে তথ্য দিতে মাউশির জরুরি নির্দেশ, না দিলে ব্যবস্থা বিদেশি বিনিয়োগের পতন/ অর্থনীতির জন্য শুধু পরিসংখ্যান নয়, একটি সতর্কসংকেত জুলাই অভ্যুত্থান স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি’ লাল ব্যাজ কর্মসূচির উদ্বোধন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের ঝুঁকিতে বাংলাদেশের রপ্তানি, সতর্ক করল এডিবি

ইসলামী বিশ্ববিদ্যালয় / শোকজের জবাব দিলেন তিন অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ছাত্রী নির্যাতনের ঘটনায় জড়িত ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থেকে বহিস্কৃত তিন ছাত্রলীগ নেত্রী শোকজের জবাব দিয়েছেন। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান।
তিনি জানান ঐ তিন ছাত্রী লিখিত জবাব রেজিস্ট্রার দপ্তরে জমা দিয়েছেন। অভিযুক্ত তিনজনের জবাব দেওয়ার শেষ দিন ছিল বুধবার (৫ এপ্রিল)।
তারা হলেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও ইবি ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, আইন বিভাগের ইসরাত জাহান মিম ও চারুকলা বিভাগের হালিমা আক্তার উর্মি।
রেজিস্ট্রার জানান গত ৪ মার্চ ছাত্রী নির্যাতনের ঘটনায় ছাত্র শৃঙ্খলা কমিটির বৈঠকে পাঁচ অভিযুক্তকে সাময়িক বহিষ্কার করে সাত কার্যদিবসের মধ্যে কেন তাদের স্থায়ী বহিষ্কার করা হবে না- এই মর্মে কারণ দর্শানোর নোটিশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ১৫ মার্চের মধ্যে অভিযুক্তদের জবাব দিতে বলা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী তাবাসসুম ইসলাম ও মোয়াবিয়া জাহান জবাব দেন।
তবে সানজিদা চৌধুরী অন্তরা, জাহান মিম ও হালিমা আক্তার উর্মি জবাব না দিয়ে এক মাস সময় বাড়ানোর আবেদন করেন। একইসঙ্গে তারা কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদনের নথিপত্র চেয়ে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ২৯ মার্চ আরও সাত দিন সময় বাড়িয়ে জবাব দেওয়ার নির্দেশ দেন।
বিশ্ববিদ্যালয় তথ্য ও জনসংযোগ বিভাগের পরিচালক ড. আমানুর আমান জানান,নিয়মানুযায়ী ঐ তিনজনের জবাব ছাত্র শৃঙ্খলা সংক্রান্ত কমিটির কাছে পাঠানো হবে। সেখানে পর্যালোচনা করে ঐ কমিটি তাদের পর্যক্ষেণ একাডেমিক কাউন্সিলে পাঠাবে। সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সিন্ডিকেটে।
গত ১২ ফেব্রুয়ারি রাতে দেশরতœ শেখ হাসিনা হলের গণরুমে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফুলপরী খাতুনকে মারধর ও শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ ওঠে ঐ পাঁচজনের বিরুদ্ধে। ফুরপরী ঐ হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন না।
বিষয়টি হাইকোর্টে গড়ায়। কোর্টের নির্দেশনায় তদন্ত কমিটি গঠিত হয়। গত ৪ মার্চ সানজিদা চৌধুরী অন্তরাসহ পাঁচ অভিযুক্তকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়।
তাদের ছাত্রত্ব কেন স্থায়ীভাবে বাতিল হবে না সে মর্মে তাদেরকে শোকজ করা হয়। তারা তার জবাব দিয়েছেন।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net