June 17, 2026, 11:43 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ শূন্যরেখায় তিন দিন আটকে থাকা ১২ জনকে পতাকা বৈঠকের পর ফেরত নিয়েছে বিএসএফ

কুষ্টিয়া থেকে খুলনা-ফরিদপুর রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া থেকে ফরিদপুর ও খুলনাসহ তিন রুটে ধর্মঘট ডেকে অনির্দিষ্টকালের জন্য সরাসরি বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস শ্রমিক ও মালিক গ্রুপ। এ ধর্মঘট শুক্রবার সকাল থেকে এই ধর্মঘট শুরু হয়।
কুষ্টিয়ার বাস শ্রমিকদের মারধরের ঘটনার জেরে এ ধর্মঘট বলে জানা গেছে।
কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আখতারুজ্জামান জানান ঘটনার সূত্রপাত হয় ঝিনাইদহে। তিনি জানান বেশকিছুদিন ধরেই ঝিনাইদহ মোটর শ্রমিক নেতারা বাসের নতুন ট্রিপ চাচ্ছেন। এটা নিয়ে মনোমালিন্য সৃষ্টি হয় কুষ্টিয়ার মোটর শ্রমিকদের মধ্যে। ঝিনাইদহের ট্রিপ বৃদ্ধি করলে কুষ্টিয়ার ট্রিপও বৃদ্ধির দাবি জানায় কুষ্টিয়ার মোটর ম্রমিকরা।
বিষয়টি নিয়ে বুধবার বিকেলে বাস মালিকেরা ঝিনাইদহের কালীগঞ্জে বৈঠক করেন। এ সময় সেখানে কুষ্টিয়ার বাসের কয়েকজন স্টাফকে মারধর করা হয় বলে অভিযোগ উঠে।
বিসয়টি নিয়ে পরিবহন সংশ্লিষ্ট কুষ্টিয়ার পাঁচটি সংগঠনের শীর্ষ নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠক করে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেন।
আগামী রোববারের মধ্যে ঘটনার সুষ্ঠু সুরাহা না হলে সব কটি রুটে যান চলাচল বন্ধ করা হবে জানান, জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আখতারুজ্জামান। তিনি বলেন, বাসের স্টাফদের মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিদের আগামী রোববারের মধ্যে পুলিশ গ্রেপ্তার না করলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি জানান, খুলনা থেকে কুষ্টিয়ায় বাস চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে ফরিদপুর রুটেও বাস চলাচল বন্ধ।
তবে খুলনা থেকে বাস ঝিনাইদ পর্যন্ত আসছে।
এদিকে ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। হঠাৎ বাস চলাচল বন্ধের কারণে অনেকেই বাস কাউন্টারে এসে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net