August 27, 2026, 4:10 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ

বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আজ বঙ্গভবনে প্রথম আনুষ্ঠানিক অভিবাদন গ্রহণ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বঙ্গভবনের ক্রিডেনশিয়াল মাঠের দক্ষিণ-পশ্চিম অংশে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
গতকাল শপথ গ্রহণের পর আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) রাষ্ট্রপ্রধানকে প্রথম গার্ড অব অনার প্রদান করা হয়।
বাসসের খবরে বলা হয়, গত সন্ধ্যায় রাষ্ট্রপতি তার কার্যালয়ে প্রথম অফিস করায় তাকে কোনো আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা যায়নি। তাই সকালে এ কর্মসূচি পালন করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে তার পরিবারের সদস্য এবং বঙ্গভবনের কর্মকর্তারা অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেন।
প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল তাকে অনুষ্ঠানের অংশ হিসেবে গার্ড অব অনার দেয়।
দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে গতকাল বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে এক শপথ অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্থলাভিষিক্ত হন মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ মো. সাহাবুদ্দিন।
বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটকে রাষ্ট্রপতিকে স্বাগত জানায় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস অশ্বারোহী দল। সেখান থেকে প্রধান ভবনের গেটে আসলে বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। ওই সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বডুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net