October 19, 2026, 6:54 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কৃষ্ণসাগর শস্য চুক্তি থেকে সরে দাঁড়ালো রাশিয়া, ফের খাদ্য সংকটের আশঙ্কা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
নবায়নের ১ বছরের মধ্যেই কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানি আবার বন্ধ করে দিয়েঝে রাশিয়া। ফের বিম্বজুড়ে আবার খাদ্য সংকট বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে দরিদ্রদেশগুলোতে এর মারাত্মক প্রভাব পড়তে পারে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানি বন্ধ হয়ে যায়। পরে জতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় দেশ দুইটির মধ্যে সমঝোতা চুক্তি হয়। এর আওতায় কৃষ্ণসাগর দিয়ে এত দিন শস্য রপ্তানি করে আসছে ইউক্রেন। এবার এই চুক্তি থেকে সরে গেলো রাশিয়া।
গত বছর ওই চুক্তির পর বেশ কয়েকবার নবায়ন করা হয়। সবশেষ মেয়াদ ছিল সোমবার (১৭ জুলাই) বিকেল পর্যন্ত। কিন্তু বেশ কিছু কারণ উল্লেখ করে রাশিয়া চুক্তির মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শস্য চুক্তির অধীনে ৩ কোটি ২০ লাখ মেট্রিক টন ভুট্টা, গম ও অন্যান্য শস্য ইউক্রেন রপ্তানি করেছে। শেষ জাহাজটি রোববার ইউক্রেন ছাড়ে।
শস্য চুক্তি থেকে রাশিয়ার সরে দাঁড়ানোর ঘোষণাটি এমন সময় সামনে এল যখন ক্রিমিয়া সেতুতে দুইটি বড় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এতে অন্তত দুইজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
সেতুটি ক্রিমিয়া উপদ্বীপ ও রাশিয়ার ক্রাসনোদর অঞ্চলকে সংযুক্ত করেছে। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে রাশিয়া।
ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকসিওনভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লিখেছেন, বিস্ফোরণে পর সেতুতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি।
এর আগে গত বছরও শক্তিশালী বিস্ফোরণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় ক্রিমিয়া সেতু। দুই ভাগে বিভক্ত সেতুর সড়ক অংশের দুটি খণ্ড বিস্ফোরণে ধসে পড়েছিল। আগুন লাগে রেল অংশে থাকা তেলবাহী ট্যাংকারে। রাশিয়া জানিয়েছিল, একটি গাড়িবোমা ব্যবহার করে এই ঘটনা ঘটানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net