October 14, 2026, 11:30 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

কুষ্টিয়ায় ডিজে নাচতে নাচতে ৫ বন্ধুর নদীতে ঝাঁপ, ১ জন নিখোঁজ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় গড়াই নদীতে নৌকা ভ্রমণে ডিজে নাচতে নাচতে নদীতে পড়ে শুভ (১৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। ২৮ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও হদিস মেলেনি। শুক্রবার (৪ আগস্ট) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া জেলা পরিষদ পার্কের সামনে এ ঘটনা ঘটে।
নিখোঁজ শুভ কুষ্টিয়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের উত্তর মিলপাড়ার দুলাল আলীর ছেলে।
জানা যায়, শুভ বন্ধুদের সাথে দিনব্যাপী ঘোরাফেরা শেষে বিকেল ৫টার দিকে নৌকার ওপর নাচানাচি করতে করতে পাঁচ বন্ধু নদীতে পড়ে যান। একপর্যায়ে সবাই উঠে আসলেও শুভ উঠে আসেননি। পানির স্রোতে তলিয়ে যান শুভ। খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। সন্ধ্যা থেকে অভিযান বন্ধ রয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচলক মোহাম্মদ জানে আলম জানান ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে তাকে খুঁজে পায়নি। খুলনার ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে উদ্ধার কাজ শুরু করবে। এখন পর্যন্ত তাকে খুঁজে  পাওয়া যায়নি/

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net