October 19, 2026, 5:08 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগে গ্রেফতার ৮

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় পর্নোগ্রাফি তৈরি করে বিক্রির অভিযোগে আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে পর্নোগ্রাফি তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিকস ডিভাইস উদ্ধার করা হয়েছে।
শুক্রবার ভোরে কুষ্টিয়া শহরের হাউজিং ডি-ব্লক এলাকার মুন্সি কটেজে অভিযান চালিয়ে আটজনকে আটক করে পুলিশ। শুক্রবার (১১ আগস্ট) রাতে মামলা দিয়ে তাদের গ্রেফতার দেখানো হয়।
পুলিশ দাবি করেছে, এরা পর্নোগ্রাফি তৈরি করে তা টাকার বিনিময়ে বিভিন্ন ওয়েবসাইটে সরবরাহ করতো।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে।
গ্রেফতাররা হলো কুষ্টিয়া সদর উপজেলার দহকুলা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মিন্টু মন্ডল (৩০), আবু তালেব মিয়ার ছেলে সোহানুর রহমান (২৮), আইয়ুব আলীর ছেলে অন্তর আলী (২৩), শহরের হাউজিং সি-ব্লক এলাকার আব্দুস সালামের ছেলে আকাশ রাকিবুল (২১), বগুড়ার শেরপুর থানার হাপুনিয়া গ্রামের গোলাম রসুলের ছেলে আব্দুল মজিদ (২২), সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার আইয়ুব আলীর ছেলে মেহেদী হাসান লিখন (২৫), কুষ্টিয়া সদর উপজেলার দহকুলা গ্রামের তিতুমীরের ছেলে ফাহিদ হোসেন (১৬) এবং মৃত মনোয়ার হোসেনের ছেলে ফয়েজ মাহমুদ তুষার (২৩)।
ওসি জানান, গ্রেফতার আট আসামিকে শনিবার (১২ আগস্ট) আদালতে পাঠানো হয়েছে।
শুভব্রত আমান
১২/৮/২০২৩

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net