August 27, 2026, 2:15 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু

চুয়াডাঙ্গার চার উপজেলাতেই নারী ইউএনও

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গা জেলার চারটি উপজেলাতেই নারী ইউএনও দায়িত্ব পালন করছেন। এটিকে স্বাভাবিক বর্ণনা করলেও বিশেষ দিক বিবেচনায় এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে।
জেলার সদর, আলমডাঙ্গা ও জীবননগর উপজেলায় ইতোমধ্যে নারী ইউএনও দায়িত্ব পালন করছিলেন। গত বুধবার (১৬ আগস্ট) মমতাজ মহলকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ইউএনও হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর মধ্য দিয়েই প্রথমবারের মতো চুয়াডাঙ্গার সবকটি উপজেলাতেই নারী ইউএনও পেল জেলাবাসী।
খোঁজ নিয়ে জানা গেছে, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্বরত আছেন রোকসানা মিতা। তিনি চলতি বছরের ১৯ জানুয়ারি এ উপজেলায় যোগদান করেন। আলমডাঙ্গায় ইউএনও হিসেবে কর্তব্যরত আছেন স্নিগ্ধা দাস। তিনি গত ১৮ জুন থেকে আলমডাঙ্গা ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন। জীবননগরে ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন আরেক নারী কর্মকর্তা হাসিনা মমতাজ। তিনি যোগ দেন গত ১৯ জুলাই। এরপর গত ১৬ আগস্ট চুয়াডাঙ্গা সদরে ইউএনও হিসেবে মমতাজ মহলকে নিয়োগ দেওয়া হয়।
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি জানান কর্মক্ষেত্রে নারী-পুরুষের কোনো ভেদাভেদ নেই। এখানে কর্মদক্ষতাই প্রধান বিবেচ্য বিষয়। তিনি বলেন বর্তমান প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়ন নিয়ে নানা উদ্যোগ নিয়েছেন। এটা সেই উদ্যোগেরই একটা অংশ।
কুষ্টিয়াতে কাজ করছে সামাজিক সংগঠনসমুহের একটি প্লাটফরম সম্মিলিত সামাজিক জোট। সংগঠনের চেয়ারম্যান বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমান বলেন, বর্তমান বাংলাদেশের অবস্থায় নারীদের এগিয়ে থাকা একটি বাস্তবতা। এই চারটি উপজেলাতে যে চারজন নারী কাজ করবেন তাদের একযোগে আসাটা কাকতালীয় হলেও বেশ গুরুত্ব বহন করে। একটি বিশেষ অনুভুতি নিয়ে তারা সেখানে কাজ করবেন। এটি তাদের জন্যও একটি অনুপ্রেরণা হতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net