October 19, 2026, 4:57 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

শোক দিবসের প্রোগ্রামে মারামারি/ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৮ ছাত্রলীগ কর্মী বহিষ্কার

DCIM101MEDIADJI_0186.JPG

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
শোক দিবসের প্রোগ্রামে ছাত্রলীগের দুই পক্ষের মারামারির ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আট ছাত্রলীগ কর্মীকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত এবং সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত ছাত্রলীগ কর্মীরা হলেন- আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষ ও জিয়া হলের আবাসিক শিক্ষার্থী শামীম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষ ও শেখ রাসেল হলের আবাসিক শিক্ষার্থী আশিক কোরাইশির, ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকিব, সাব্বির খান, পারভেজ হোসেন বানাত ও আব্দুল কাদের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার ছাত্রলীগ কর্মী শাহদুল্লাহ সিদ্দিকী সাইমুন ও তাসিন আজাদ।
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ছাত্রলীগে কোনো অপরাধীর জায়গা হবে না। তদন্ত সাপেক্ষে আমরা আট কর্মীকে বহিষ্কার করেছি এবং তাদেরকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করেছি।
গত রোববার দুপুর ২টায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে মিলনায়তনের সামনে এই মারামারির ঘটনা ঘটে। এতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মুফতাইন আহমেদ সাবিক ছুরিকাঘাতে আহত হন। এছাড়া এ ঘটনায় আরও পাঁচজন আহত হন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net