October 19, 2026, 4:57 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ভাগনারের প্রধান প্রিগোজিন নিহত !

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রাশিয়ার ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী আলোচিত ভাগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। দুর্ঘটনার শিকার বিমানটিতে থাকা ১০ আরোহীর সবার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নিহত আরোহীদের একজনের নাম প্রিগোজিন। অবশ্য তারা বিস্তারিত কিছু জানায়নি। তবে ভাগনার গ্রুপ সংশ্লিষ্ট একটি টেলিগ্রাম চ্যানেলের দাবি, মস্কোর উত্তরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে উড়োজাহাটি বিধ্বস্ত হয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের খবরে বলা হয়েছে, প্রিগোজিনকে বহনকারী ফ্লাইটটি মঙ্গলবার রাশিয়ার রাজধানী মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ শহরের উদ্দেশে যাত্রা করেছিল। এতে থাকা ১০ আরোহীর মধ্যে তিনজন ছিলেন ক্রু।
এক সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন ভাগনারপ্রধান ইয়েভগেনি প্রিগোজিন। মস্কোর হয়ে ইউক্রেন যুদ্ধেও অংশ নেয় তার এই ভাড়াটে বাহিনী। তবে নানা বিষয়ে প্রিগোজিন রুশ সামরিক নেতৃত্বের প্রতি ক্ষুব্ধ ছিলেন। তার এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে গত ২৩ জুন। সেদিন তার বাহিনী আকস্মিক বিদ্রোহ করে বসলে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় ওই বিদ্রোহ থেকে সরে আসে ভাগনার। এরপর থেকে ইয়েভগেনি প্রিগোজিনকে আর প্রকাশ্যে দেখা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net