August 31, 2026, 12:20 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গাংনীতে সাংবাদিকদের ওপর হামলা মামলার মূল দুই অভিযুক্ত শিক্ষক গ্রেফতার জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ সদস্য পেলেন চাকরি চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, কুষ্টিয়াসহ বিভিন্ন রুটে যাত্রী ভোগান্তি মেহেরপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়?

কুমারখালীতে গড়াই নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গড়াই নদীর তীরে প্রায় তিন একর জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। স্থ্নাীয় প্রশাসন বলেছে এটি ইকো পার্কের এলাকা। এখানে কোন অবৈধ স্থাপনা গ্রহনযোগ্য নয়।
বুধবার (২৩ আগস্ট) এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত।
আদালত সূত্র জানায়, তিন মাস ধরে স্থানীয় রাজা নামের একজন ১০-১৫ হাজার টাকার বিনিময়ে ইকোপার্ক সংলগ্ন গড়াই নদীপাড়ের ১০-১২ জনকে বসতঘর ও ৮-১০ জনকে দোকান করার জন্য জমি বরাদ্দ দেন। এছাড়াও কয়েকজন সেখানে গবাদিপশুর জন্য ঘাসচাষ করছেন রাজার কাছ থেকে জমি বরাদ্দ নিয়ে। খবর পেয়ে দুপুর একটার দিকে উচ্ছেদ অভিযান চালায় উপজেলা প্রশাসন।
এ বিষয়ে ভুক্তভোগী রাজিদা খাতুন বলেন, বাড়িতে গরুর খামার রয়েছে। রাজার কাছ থেকে ১৫ হাজার টাকা দিয়ে একখণ্ড জমি বরাদ্দ নিয়েছি। সেখানে ঘাস চাষ করেছি।
কয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আলী হোসেন বলেন, নদীর জমি দখল করে ঘরবাড়ি, দোকানপাট তৈরির বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত বলেন, গড়াই নদীর তীরে অভিযান চালিয়ে ১০-১২টি বসতঘর ও ৮-১০টি দোকানপাট ভেঙে দেওয়া হয়েছে। পরবর্তীতে আর কেউ যেন কোনো স্থাপনা তৈরি না করতে পারে সে বিষয়ে সতর্ক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net