July 14, 2026, 11:53 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করায় কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারিকে অব্যাহতি বৃষ্টি বা একটু রোদ হলেই দ্বিগুণ, রিকশা ভাড়ায় সীমাহিন নৈরাজ্য, জিম্মি নগরবাসী ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা কুষ্টিয়া শহরের ছাত্রীনিবাসের দিনরাত্রি/ চার দেয়ালের ভেতর স্বপ্নের লড়াই প্রত্যন্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে ‘স্বাস্থ্যসেরা বাস’ হস্তান্তর সব স্কুল-কলেজে আইপি সিসিটিভি / ১৩ জুলাইয়ের মধ্যে তথ্য দিতে মাউশির জরুরি নির্দেশ, না দিলে ব্যবস্থা বিদেশি বিনিয়োগের পতন/ অর্থনীতির জন্য শুধু পরিসংখ্যান নয়, একটি সতর্কসংকেত জুলাই অভ্যুত্থান স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি’ লাল ব্যাজ কর্মসূচির উদ্বোধন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের ঝুঁকিতে বাংলাদেশের রপ্তানি, সতর্ক করল এডিবি

বগি লাইনচ্যুতির ১১ ঘণ্টা পর রাজবাড়ী-দৌলতদিয়া রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রাজবাড়ী-দৌলতদিয়া রুটে ১১ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে দৌলতদিয়ার ফকিরপাড়া এলাকায় ঐ রুটে চলাচলকারী নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়। সোমবার (২৮ আগস্ট) দিবাগত রাত পৌনে ১টার দিকে উদ্ধারকারী দল লাইনচ্যুত দুটি বগি উদ্ধার করে। এরপর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
রাজবাড়ী রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (লোকো অ্যান্ড ক্যারেজ) হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেন।
রাজবাড়ী রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (লোকো অ্যান্ড ক্যারেজ) হুমায়ুন কবীর জানান, গোয়ালন্দ ঘাট (দৌলতদিয়া) রেলস্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনটি দুপুর দেড়টার দিকে দৌলতদিয়া ফকিরপাড়া এলাকায় এলে মাঝের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে কোন হতাহতের ঘটনা ছিল না।
দুপুরের পরে রাজবাড়ী থেকে রিলিফ বগি উদ্ধারের কাজ শুরু করে। রাত পৌনে ১টার দিকে লাইনচ্যুত বগি দু’টি উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net