October 19, 2026, 4:12 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পুতিনের সব সিদ্ধান্তে ‘নিঃশর্ত সমর্থন’ কিমের

দৈনিক কুষ্টিয়া অনলাইন/সূত্র : ভয়েস অব আমেরিকা
রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের “সমস্ত সিদ্ধান্তের” প্রতি তার “পূর্ণ এবং নিঃশর্ত সমর্থন” দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম। মনে করা হচ্ছে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের দিকে ইঙ্গিত করে কিম পুতিনের সমর্থন দেয়ার প্রতিশ্র“তি দিয়েছেন। চীনের সীমান্তের কাছে রাশিয়া সুদূর পূর্বের আমুর অঞ্চলে ভস্তোচনি কসমোড্রোমে দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক পশ্চিমা কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য উত্তর কোরিয়ার আর্টিলারি শেল পাওয়ার আশা করছে। অন্যদিকে পিয়ংইয়ং তার স্যাটেলাইট ও পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনগুলির জন্য উন্নত প্রযুক্তি এবং মস্কোর কাছ থেকে খাদ্য সহায়তা চায় বলে ধারণা করা হচ্ছে।
পুতিন কিমকে বলেন, “আমাদের অর্থনৈতিক সহযোগিতা ও মানবিক ইস্যুর পাশাপাশি এ অঞ্চলের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে হবে।”
রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা যায়,স্পেসপোর্ট পরিদর্শনকালীন সংবাদ প্রতিবেদকেরা জিজ্ঞাসা করেন, রাশিয়া উত্তর কোরিয়াকে স্যাটেলাইট তৈরিতে সহায়তা করবে কিনা। উত্তরে পুতিন বলেন, “এ কারণেই আমরা এখানে এসেছি। উত্তর কোরিয়ার নেতার রকেট প্রকৌশলে প্রচুর আগ্রহ; তারা মহাকাশেও উন্নয়নের চেষ্টা করছে
বুধবার কিম যখন রাশিয়া সফর করেন, তখন উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলে সমুদ্রে দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো পিয়ংইয়ংয়ের নিকট থেকে ছোঁড়া হয় এবং তা প্রায় ৬৫০ কিলোমিটার পথ অতিক্রম করে
বৈঠকের আগে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানান, তারা গত চার বছরের মধ্যে কিম ও পুতিনের মধ্যে প্রথম বৈঠক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
এদিকে ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত হতে পারে এমন অস্ত্র রাশিয়াকে সরবরাহ না করতে উত্তর কোরিয়াকে নতুন করে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।
লি জুহিউন এই প্রতিবেদনে অবদান রেখেছেন। অ্যাসোসিয়েটেড প্রেস এবং রয়টার্স থেকে এই প্রতিবেদনের জন্য কিছু তথ্য নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net