March 18, 2026, 2:49 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করলেন কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক ভর্তি পরীক্ষা ফিরছে/ অভিভাবকদের অতি উৎসাহ, শিক্ষকদের কোচিং নির্ভরতা—শিশুশিক্ষা আবারও বাণিজ্যের দোরগোড়ায়? ১৫ মাসে আরও দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে: ইউনুস সরকার অনুপ্রবেশ ঠেকাতেও ব্যর্থ, প্রত্যাবাসনেও আজ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আয় দ্বিগুণের লক্ষ্য: জানালেন প্রধানমন্ত্রী অস্কার ২০২৬: সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, বিজয়ীদের তালিকা অস্থিরতা প্রশমনের প্রত্যাশা/কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান পুরোনো সিলেবাসে বৃত্তি পরীক্ষা/দ্বৈত পড়ার চাপে পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী পূর্ণাঙ্গ রায়/সর্বশেষঅবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান

ইউরেনিয়াম রূপপুরে, ৫ অক্টোবর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন পুতিন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের জ্বালানি হিসেবে ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়ামের প্রথম চালান ঢাকা থেকে প্রকল্প এলাকায় পৌঁছেছে। আজ শুক্রবার দুপুরে ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো রূপপুরে পৌঁছায়।
মনে করা হচ্ছে ৫ অক্টোবর এই ইউরেনিয়াম হস্তান্তর হবে। আর ৫ অক্টোবর ঐ হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।
ঢাকা থেকে আসা ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো দুপুর ১টা ২৫ মিনিটের দিকে প্রকল্প এলাকায় পৌঁছেছে।
এর আগে আজ সকাল ৭টার দিকে ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো রূপপুরের উদ্দেশে ঢাকা থেকে রওনা দেয়।
গতকাল বৃহস্পতিবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য তেজস্ক্রিয় জ্বালানির প্রথম চালান দেশে এসে পৌঁছায়। রাশিয়ার একটি উড়োজাহাজে করে এই জ্বালানি বাংলাদেশে আনা হয়েছে।
ইউরেনিয়ামের প্রথম চালান রূপপুরে নেওয়ার আগে ওই এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
পাবনা জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি কাফি সরকার জানান, এ উপলক্ষে ঢাকা-পাবনার মধ্যে বাস চলাচল সীমিত রাখার কথা বলা হয়েছে।
এর আগে সকালে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, যান চলাচলের বিষয়ে অফিসিয়ালি কোনো ঘোষণা নেই। তবে, সময়মতো আমরা এ বিষয়ে ব্যবস্থা নেব।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ বলেন, ‘ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো রূপপুরে আসা উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’
প্রকল্প সূত্রে জানা গেছে, আগামী ৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই জ্বালানি হস্তান্তর হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি ওই অনুষ্ঠানে যোগ দেবেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net