October 19, 2026, 2:28 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

দেড় মাসের ভর্তি প্রক্রিয়া শেষে ১৩ লাখ শিক্ষার্থী নিয়ে একাদশের ক্লাস শুরু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দেড় মাসের ভর্তি প্রক্রিয়া শেষে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হচ্ছে আজ রোববার (৮ অক্টোবর)। নবীনদের বরণে কলেজগুলোতে আয়োজন করা হয়েছে ওরিয়েন্টেশন বা পরিচিতি অনুষ্ঠান। এর মধ্য দিয়ে কলেজে প্রাঙ্গণে পা পড়ছে ১৩ লাখ শিক্ষার্থীর।
কলেজে পা রেখে উচ্ছ্বসিত মাধ্যমিকের গন্ডি পেরিয়ে উচ্চমাধ্যমিকে ভর্তি হওয়া শিক্ষার্থীরা। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। পছন্দের কলেজ পাওয়ায় খুশিতে আত্মহারা অনেকে। প্রথমদিনে কেউ কেউ সঙ্গে নিয়ে গেছেন বাবা-মাকেও।
আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদন করে কলেজে ভর্তির জন্য নির্বাচিত হন ১২ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী। তিন ধাপে আবেদন প্রক্রিয়া শেষে ভর্তি শুরু হয় গত ২৬ সেপ্টেম্বর। তাদের ৫ অক্টোবরের মধ্যে নির্ধারিত কলেজে গিয়ে ভর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বলা হয়।
অন্যদিকে, তিন ধাপে আবেদন শেষেও ১২ হাজার ৫৯৩ জন শিক্ষার্থী ভর্তির জন্য কোনো কলেজ পাননি। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া ৬৬২ জনও রয়েছেন। তাদের আবেদনের প্রেক্ষিতে রোববার (৮ অক্টোবর) থেকে অনলাইনে চতুর্থ ধাপে আবেদনের সুযোগ দিয়েছে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি।
গত ২৮ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ১১টি শিক্ষাবোর্ডে পাস করেন ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন। তাদের মধ্যে মোট জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। ফল পুনঃনিরীক্ষণে দুই হাজারের বেশি শিক্ষার্থী পাস করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net