October 19, 2026, 2:28 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সংবিধান অনুযায়ীই নির্বাচনে যাবে জাতীয় পার্টি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের।
বুধবার (১ নভেম্বর) ঢাকায় নিযুক্ত বৃটিশ হাই কমিশনার সারাহ কুকের সঙ্গে এক বৈঠকে জি এম কাদের তাকে এ কথা জানান। জাপা চেয়ারম্যানের বিশেষ দূত মশরুর মওলার গুলশানের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু, ঢাকাস্থ যুক্তরাজ্য হাইকমিশনের পলিটিক্যাল সেক্রেটারি সাইমন পেইজ অংশ নেন।
গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মশরুর মওলা জানিয়েছেন, বৈঠকে সারাহ কুক জানতে চেয়েছিলেন জাপা আগামী নির্বাচনে অংশ নেবে কি না?
তিনি বলেন, ‘উত্তরে জিএম কাদের সারা কুককে জানিয়েছেন, আগামী নির্বাচন বর্জন করলে জাপা ভেঙে যেতে পারে। তাই সংবিধান মেনে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে।’
নির্বাচন নিয়ে নিজেদের বিশেষ পরিকল্পনা রয়েছে বলেও হাই কমিশনারকে জানান জিএম কাদের।
এ সময় সারাহ কুক বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যুক্তরাজ্যের অবস্থান পুর্নব্যক্ত করেছেন বলেও জানান মশরুর মওলা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net