August 3, 2026, 1:58 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জুলাই আন্দোলনের একক দাবিদার নেই, দাবি করাও উচিত নয় : ইবি উপাচার্য গবেষণার আগে গবেষণার ভিত্তি: বিশ্ববিদ্যালয় কি প্রস্তুত? ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন/ খাদ্যে হতাশার স্বাদ যাত্রার মঞ্চে নেমে এলো নীরবতা, বিদায় কিংবদন্তি খলনায়ক তকরিম উদ্দিন খান ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন/কর্মক্ষম মানবসম্পদ গড়ে বিশ্বে নেতৃত্ব দেওয়ার প্রত্যাশা শিক্ষামন্ত্রীর সড়ক নির্মাণে ধীরগতি/ ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে থাকে সারাদিনই দীর্ঘ যানজট বাংলাদেশ-ভারত সম্পর্ক/ বন্ধুত্বের ভিত্তি হোক আস্থা, সমতা ও সংলাপ সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন কুষ্টিয়ায় ইউএনওকে এমপির ফুলেল শুভেচ্ছা নিয়ে বিতর্ক, নিরপেক্ষ বিশ্লেষণ কি বলে ! বাংলাদেশে পণ্যের দাম/‘রকেটস অ্যান্ড ফেদারস’ অর্থনীতির অদৃশ্য ফাঁদ

বিভিন্ন মহলে প্রশংসা/হিজরি সন নয়, সৌদিতে সরকারি কাজ হবে ইংরেজি ক্যালেন্ডারে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সৌদি আরব দেশের সব সরকারি কাজে এখন থেকে হিজরি সনের পরিবর্তে গ্রেগরিয়ান (ইংরেজি) ক্যালেন্ডার ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে । এই অনুমোদন অবিলম্বে কার্যকর হবে। তবে ঐ দেশটির ইসলামি আচার-অনুষ্ঠানের ক্ষেত্রে হিজরি ক্যালেন্ডারই ব্যবহার করা হবে।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে মঙ্গলবার সৌদি মন্ত্রিসভা এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ঐতিহ্যগতভাবে এতদিন হিজরির পাশাপাশি গ্রেগরিয়ান ক্যালেন্ডার দ্বিতীয় বর্ষপঞ্জি হিসেবে ব্যবহার করে আসছিল দেশটি। তবে সাম্প্রতিক সময়ে বিদেশি বিনিয়োগ ও পর্যটক টানতে বিভিন্ন সংস্কার কাজ হাতে নিয়েছে সৌদি আরব। এরই অংশ হিসেবে এবার হিজরি সন বাদ দিয়ে গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহারের সিদ্ধান্ত নিল দেশটি।
রিয়াদের ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের আইনের অধ্যাপক ড. ওসামা ঘানেম আল-ওবাইদি বলেছেন, দেশের ব্যবসা-বাণিজ্যের জন্য সরকারের এই পদক্ষেপ বেশ ইতিবাচক।
আরব নিউজকে তিনি বলেন, সব ধরনের সরকারি কাজকর্মে গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহারের সিদ্ধান্তটি বেশ ভালো একটি পদক্ষেপ। কারণ হলো বিশ্বের সব দেশই তাদের সব আইনকানুন, লেনদেন ও অন্যান্য কাজে এই ক্যালেন্ডার ব্যবহার করে থাকে।
ব্যাংকার ও অর্থনৈতিক বিশ্লেষক তালাত জাকি হাফিজ সৌদি সরকারের এই সিদ্ধান্তটিকে খুবই বুদ্ধিদীপ্ত বলে অবহিত করেছেন। তিনি বলেন, সারা বিশ্বে চলে গ্রেগরিয়ান ক্যালেন্ডার। সরকারের এ সিদ্ধান্ত দেশের ব্যবসা-বাণিজ্য ত্বরান্বিত করবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net