April 21, 2026, 7:54 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ

উন্নয়নে আস্থা রেখেই সাধারণ মানুষ ভোটের মাঠে আসবে/কুষ্টিয়াতে হানিফ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, দেশের মানুষের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন অগ্রগতির প্রতীক। তার কোনো বিকল্প নেই। জনগনের অবিচল আস্থা রয়েছে তার নেতৃত্বে। কারন তার বলিষ্ঠ নেতৃত্বেই বাংলাদেশ আজ মর্যাদাশীল দেশে পরিণত হয়েছে। সুতরাং চলমান উন্নয়নে আস্থা রেখেই সাধারণ মানুষ ভোটের মাঠে আসবে।
শনিবার সকাল ১০টায় কুষ্টিয়ার একটি রেস্টুরেন্টে বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া শাখার আয়োজনে ‘শেখ হাসিনার নেতৃত্বে অনন্য উচ্চতায় বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন হানিফ।
তিনি বলেন উন্নয়নের এ ধারা অব্যাহত থাকলে ২০৩১’র মধ্যে ভিন্ন বাংলাদেশ হবে, উন্নতির শিখরে পৌঁছে যাবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ড. আমানুর আমান।
পরিষদের সভাপতি মতিউর রহমান লাল্টুর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন ইসলামী বিশ^বিদ্যালয়ের সাবেক প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক শাহীনুর রহমান, ইসলামী বিশ^বিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবুল আরফিন, পরিষদের সাধারণ সম্পাদক শামসুর রহমান বাবু, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, কুষ্টিয়া সরকারী মহিলা কলেজের অধ্যাপক মো: আলাউদ্দিন, অজয় মৈত্র।
উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারী মহিলা কলেজের অধ্যাপক ড. নবীনুর খান, ওহিদুর রহমান, আবু বকর সিদ্দিক, কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যাপক শামসুল আরেফিন, ড. আব্দুল কুদ্দুস খান, কুষ্টিয়া ইসলামীয়া কলেজের সহকারী অধ্যাপক সাদিয়া ফারজানা মহুয়া সহ বঙ্গবন্ধু পরিষদের সদস্যবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ প্রমুখ।
হানিফ বলেন ভোট সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এজন্য দেশে ভোটকে কেন্দ্র করে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। দেশে নিরপেক্ষ ভোট হবে।
তিনি বলেন যারা ভোট নিয়ে অপপ্রচার চালাচ্ছেন তাদের আর জনগন বিশ^াস করছে না। জনগন ভোট দিতে চায়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net