October 17, 2026, 3:55 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য

এমপি আনার হত্যাকান্ড/ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতা আটক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যায় জড়িত সন্দেহে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার(৬ জুন) রাত ৯টার দিকে শহরের আদর্শপাড়া থেকে তাকে আটক করে ডিএমপি ডিবির একটি টিম।
সূত্রের দাবি, এমপি আনার হত্যাকাণ্ডের অন্যতম হোতা আমানউল্লাহ ওরফে শিমুল ভূইয়ার নিকটাত্মীয় কাজী কামাল আহমেদ বাবু। এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনার অনেক তথ্য উপাত্ত তার কাছ থেকে পাওয়া যেতে পারে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপি ডিবির একটা টিম ঢাকায় নিয়ে গেছে বলে শুনেছি। তবে কি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে সেটা আমার জানা নেই।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net