August 26, 2026, 3:50 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি

এমপি আনার হত্যা/উদ্ধার হাড়-মাংস মানুষের, আনারের কিনা জানতে এখন ডিএনএ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কলকাতার নিউটাউন হাউজিং কমপ্লেক্সের সেপটিক ট্যাঙ্ক থেকে গত মাসে উদ্ধার করা দেহাংশ এবং দক্ষিণ ২৪ পরগনার খালের কাছ থেকে উদ্ধার করা হাড়গোড় কোন পুরুষ মানুষের।
প্রাথমিক ফরেনসিক রিপোর্টে এ পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে। তবে দেহাংশ ও হাড়গোড় বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের কি না, তা জানতে এখন ডিএনএ টেস্ট করা হবে। এজন্য পুলিশ প্রোফাইলিংয়ের জন্য আদালত থেকে অনুমোদন নেবেন।
পশ্চিমবঙ্গ সিআইডির আইজি অখিলেশ চতুর্বেদী গতকাল সংবাদমাধ্যমকে জানান এটা। আদালতের অনুমতি সাপেক্ষে সিআইডি আনারের পরিবারের এক সদস্যকে ডিএনএ নমুনা দেওয়ার জন্য কলকাতায় যেতে বলবে।
টাইমস অব ইন্ডিয়াকে অখিলেশ চতুর্বেদী বলেন, ‘এজন্য কূটনৈতিক অনুমতির প্রয়োজন হবে। আমরা আশা করছি যে, ডিএনএ ম্যাচিংয়ের জন্য আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ভারতে আসবেন। ডিএনএ ম্যাচিংয়ের পুরো কাজ শেষ করতে কিছু সময় লাগতে পারে।’
পশ্চিমবঙ্গ সিআইডি সূত্র জানায়, তারা এখন আনারকে হত্যায় ব্যবহৃত সরঞ্জাম ও অস্ত্র উদ্ধারে মনোনিবেশ করবে।
গত সপ্তাহে নেপাল থেকে কলকাতায় নিয়ে আসা সিয়াম হোসেন যে দোকান থেকে ওই সরঞ্জামগুলো কিনেছিলেন, তাকে নিয়ে সেখানে যাওয়া হবে।
আনারের মরদেহ যে বৈদ্যুতিক যন্ত্র দিয়ে টুকরো করা হয়, সিআইডি সেটিও খুঁজছে বলে জানান তদন্তকারীরা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net