May 5, 2026, 5:55 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় হাম উপসর্গে শিশুমৃত্যু, দেশে মোট মৃত্যু ৩১১ ভারত-বাংলাদেশের কৃষিপণ্য প্রবাহ/পরিসংখ্যান ও নীতির মধ্যে অদৃশ্য ব্যবধান অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ নারী গ্রেফতার হামে শিশু মৃত্যুর মিছিল/অতি তর্ক ও দায় চাপানোর রাজনীতিতে ফ্যাকাশে দেখাচ্ছে সমাধানের পথ সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা দক্ষ শিক্ষক সংকটে বাংলাদেশ/ দক্ষিণ এশিয়ার নিচের সারিতে অবস্থান ও নীতিগত প্রশ্ন র‍্যাবের অভিযান/গ্রেপ্তার দৌলতপুরের আধ্যাত্মিক সাধক হত্যার এজাহারভুক্ত আসামি রাজীব মিস্ত্রি মহান মে দিবস/ দ্রব্যমূল্য, অন্যায্য মজুরি ও অনিরাপদ শ্রমের কঠিন বাস্তবতায় বাংলাদেশের শ্রমজীবীরা একটি বিশ্লেষণ/গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পিছিয়েছে বাংলাদেশ

১১ দিনে ৫ লাখ কেজি ইলিশ ভারতে রপ্তানি, আয় ৬২ কোটি ৭৭ লাখ ৬০ হাজার টাকা

দৈনিক কুষ্টিয়া অনল্ইান/
বর্তমান অন্তবর্তী সরকারের ভারতে ইলিশ মাছ রপ্তানির সিদ্ধান্তের পর থেকে এখন পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে ১১ দিনে ৫ লাখ ৩২ হাজার কেজি ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে। এই রপ্তানি থেকে আয় হয়েছে ৬২ কোটি ৭৭ লাখ ৬০ হাজার টাকা। শনিবার (১২ অক্টোবর) রাত ১০টা পর্যন্ত এ ইলিশ পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান।
সূত্র বলছে বন্দর দিয়ে বাণিজ্য বন্ধ তাকলেও এদিকে ভারত সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে শারদীয় দুর্গাপূজার ছুটির মধ্যে বিশেষ ব্যবস্থায় ইলিশের এ চালান পাঠানো হয়েছে। সূত্রটি জানাচ্ছে, ইলিশের আরও চালান বিশেষ ব্যবস্থায় পাঠানো হবে। পুজার মধ্যে ইলিশের বিশেস চাহিদা থাকায় ভারত সরকারের বিশেষ অনুরোধ রয়েছে।
ইলিশ মাছ রপ্তানি নিয়ে দেশের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা রয়েছে। বর্তমান অন্তবর্তী সরকার প্রথমে ইলিম মাছ রপ্তানিকে নিরুৎসাহিত করার কথা বলেলও পরে ২৪ লাখ ২০ হাজার কেজি ইলিশ ভারতে পাঠানো ঘোষণা দেয়।
বেনাপোল বন্দর দিয়ে ২০টি রফতানিকারক প্রতিষ্ঠান ১৬৮টি ট্রাকে করে ভারতের পেট্রাপোল বন্দরে এই ইলিশের চালান পাঠায়।
প্রতিকেজি ইলিশ রফতানি হয়েছে ১০ মার্কিন ডলারে, যা প্রায় ১ হাজার ১৮০ টাকা।
প্রজনন মৌসুম চলায় আজ রবিবার থেকে দেশের নদ-নদীতে ইলিশ শিকার আগামী ২২ দিনের জন্য বন্ধ রাখা রয়েছে।
শনিবারও দেশের বাজারে এক কেজির নিচে ইলিশ বিক্রি হয়েছে ১৬০০ থেকে ২০০০ টাকায়। কেজির ওপরে ইলিশ বিক্রি হচ্ছে ২০০০ থেকে ২২০০ টাকায়। একই আকারের ইলিশ প্রায় ৮০০-১০০০ টাকা কমে ভারতে রফতানি হচ্ছে।
কম দামে ইলিশ রফতানি বিষয়ে মৎস্য অধিদফতরের বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণকেন্দ্রের কর্মকর্তা আসওয়াদুল জানান, ইলিশ রফতানির পরিপত্রটি বিগত কয়েক বছর আগের।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net