August 25, 2026, 10:06 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

কেরুসহ উৎপাদনে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত ৯ চিনিকল, কুষ্টিয়াসহ ৬টি বাদই থাকছে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সিডিউল নির্ধারণ করে উৎপাদন শুরু করতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত ৯টি চিনিকল। আগামী ১৫ নভেম্বর আখ মাড়াই ও চিনি উৎপাদনে যাবে নর্থ বেঙ্গল চিনি কল লিমিটেড। পর্যায়ক্রমে বাকি আটটি চিনিকল উৎপাদন শুরু করবে। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এই ৯টি কল চালু হলেও দীর্ঘদিন বন্ধ থাকা ছয়টি চিনিকল চালুর কোনো উদ্যোগ নেই।
গতকাল সোমবার শিল্প মন্ত্রণালয় এক গেজেট প্রকাশের মাধ্যমে চিনিকলগুলো চালুর তারিখ ঘোষণা করে। ৬ ডিসেম্বর ঝিল বাংলা চিনি কল লিমিটেড ঘোষিত তারিখ অনুযায়ী, আগামী ২৯ নভেম্বর রাজশাহী চিনি কল লিমিটেড ও নাটোর চিনি কল লিমিটেড, ১৩ ডিসেম্বর ঠাকুরগাঁও চিনি কল লিমিটেড, মোবারকগঞ্জ চিনি কল লিমিটেড ও ফরিদপুর চিনি কল লিমিটেড এবং ২০ ডিসেম্বর কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড ও জয়পুরহাট চিনি কল লিমিটেড উৎপাদন শুরু করবে।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) অধীনে সরকারি মোট ১৫টি চিনিকল রয়েছে। কুষ্টিয়া চিনি কল লিমিটেড, পঞ্চগড় চিনি কল লিমিটেড, পাবনা চিনি কল লিমিটেড, রংপুর চিনি কল লিমিটেড, শ্যামপুর চিনি কল লিমিটেড ও সেতাবগঞ্জ চিনি কল লিমিটেড। বিএসএফআইসি আগেই জানিয়েছিল বন্ধ থাকা চিনিকলগুলো তারা পর্যায়ক্রমে চালু করবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net