August 25, 2026, 8:36 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি

বেনাপোল দিয়ে ফিরলেন ভারতে পাচার হওয়া ২১ কিশোর-কিশোরী

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচার হওয়া ২১ বাংলাদেশি কিশোর-কিশোরী দেশে ফিরেছেন। এদের মধ্যে ১০ জন ছেলে ও ১১ জন মেয়ে। এদের সবাই বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন।
বুধবার (১৯ মার্চ) রাত ৯টার দিকে ভারতের ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে।
ফেরত আসা কিশোর-কিশোরীরা হলেন- ইন্দ্রজিৎ মন্ডল, প্রান্ত মন্ডল, মিহির জোয়ার্দ্দার, খাইরুল ইসলাম, সৈকত আলম, মিরাজ হোসাইন রিমন, আবু জুবাইদা সান, ইয়াসির আরাফাত,আবিদ আহমেদ,আপন বিশ্বাস।
সাহিদা খাতুন, সুবর্ণা রায়, স্নিগ্ধা বিশ্বাস, শিলা আক্তার, টপা খানম, আজমিরা খাতুন, টুম্পা মন্ডল, সুমাইয়া আক্তার, দিঘি বিশ্বাস, সোনিয়া আক্তার ও সুমাইয়া আক্তার।
তাদের বাড়ি- ঢাকা,কেরানীগঞ্জ, ফরিদপুর, খুলনা, বাগেরহাট, যশোর, নড়াইল, সাতক্ষীরা,কিশোরগঞ্জ ও কক্সবাজার জেলায়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, রাতেই তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। পরে রাইটস যশোর এবং জাস্টিস অ্যান্ড কেয়ার নামে দুটি এনজিও সংস্থা সেখান থেকে তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য নিয়ে যান।
এর মধ্যে রাইটস যশোর ১০ জনকে এবং জাস্টিস অ্যান্ড কেয়ার ১১ জনকে গ্রহন করেছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) মানবাধিকার সংগঠন যশোর জাস্টিস অ্যান্ড কেয়ায়র সূত্র জানিয়েছে, ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালচক্র এদেরকে দুই বছর আগে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার করে। সেখানে তারা কাজ করার সময় পুলিশের হাতে আটক হন। পরে কারাভোগ শেষে ‘রেসকিউ ফাউন্ডেশন’ নামের ভারতের একটি মানবাধিকার সংস্থা তাদেরকে নিজস্ব শেল্টার হোমে রাখে। পরে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরতে পেরেছেন।
সংস্থাটির সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন জানান, তাদেরকে আজ (বৃহস্পতিবার) নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net