September 20, 2026, 1:13 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবিতে ‘সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা’ শীর্ষক সেমিনার নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা চার বছর পর গড়াইতে ঐতিহ্যের পুনরুজ্জীবন, আজ দ্বিতীয় দিন—কাল সমাপনী ইসলামী বিশ্ববিদ্যালয়ে IIER-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ১৩ বছর বয়সে ভারতে, এক বছর পর ফিরল সন্তান কোলে মৈত্রী পাইপলাইনে ভারত থেকে এলো ৪৭ লাখ লিটার ডিজেল, এ বছরে আমদানি ৬২ হাজার টন ছাড়াল জুলাই গণঅভ্যুত্থান বিরোধী অপরাধ/ ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাছিম ও আরাফাতসহ সাত নেতার মৃত্যুদণ্ড উষ্ণ আলিঙ্গনের আড়ালে ব্রিকসের শীতল হিসাব জালিয়াতির অভিযোগে কুষ্টিয়া ইসলামিয়া কলেজের অনার্স পরীক্ষা কেন্দ্র বাতিল

কুষ্টিয়ায় অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা করে অটো ছিনতাই

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার মোল্লাতেঘরিয়া এলাকায় সড়কের পাশের একটি গাছ থেকে রফিকুল ইসলাম (৪৫) নামের এক অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবার দাবি করেছে, তাঁকে হত্যা করে অটো ছিনতাই করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের হোমিও কলেজসংলগ্ন গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
রফিকুল ইসলাম কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকার বাসিন্দা এবং বর্তমানে স্ত্রী-সন্তান নিয়ে আদর্শপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তাঁর পিতার নাম দবির উদ্দিন।
নিহতের মা হালিমা খাতুন বলেন, “গতকাল রাত ৯টার পর থেকে ছেলের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। সারারাত খোঁজার পর সকালে খবর পাই, গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া গেছে। আমার ছেলেকে মেরে তার অটো ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।”
রফিকুলের ছেলে নিলয় বলেন, “প্রতিদিনের মতো সকালে বাবার অটো নিয়ে বের হন। রাতে ফোন করেও কোনো সাড়া পাওয়া যায়নি। কুমারখালী থানা ও বিভিন্ন জায়গায় খোঁজ করেও কোনো খবর মেলেনি। সকালে শুনি, বাবার মরদেহ গাছ থেকে উদ্ধার করা হয়েছে। এটা স্পষ্টতই ছিনতাইকারীদের কাজ।”
নিহতের সহকর্মী পারভেজ তপু জানান, “গতকাল সন্ধ্যায় আজানের সময় রফিকুলের সঙ্গে দেখা হয়েছিল। সে কিস্তির টাকা পরিশোধ করে হাসিমুখে চলে যায়। শুনলাম আজ সে আর নেই। সে খুবই ভালো মানুষ ছিল, কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল না।”
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি।”
আমান/

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net