September 20, 2026, 12:45 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবিতে ‘সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা’ শীর্ষক সেমিনার নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা চার বছর পর গড়াইতে ঐতিহ্যের পুনরুজ্জীবন, আজ দ্বিতীয় দিন—কাল সমাপনী ইসলামী বিশ্ববিদ্যালয়ে IIER-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ১৩ বছর বয়সে ভারতে, এক বছর পর ফিরল সন্তান কোলে মৈত্রী পাইপলাইনে ভারত থেকে এলো ৪৭ লাখ লিটার ডিজেল, এ বছরে আমদানি ৬২ হাজার টন ছাড়াল জুলাই গণঅভ্যুত্থান বিরোধী অপরাধ/ ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাছিম ও আরাফাতসহ সাত নেতার মৃত্যুদণ্ড উষ্ণ আলিঙ্গনের আড়ালে ব্রিকসের শীতল হিসাব জালিয়াতির অভিযোগে কুষ্টিয়া ইসলামিয়া কলেজের অনার্স পরীক্ষা কেন্দ্র বাতিল

ঝিনাইদহের এডোরাবেলা হেলথকেয়ারের সরবরাহ করা নকল ওষুধ লাজ ফার্মায়, জনিমানা ৫ লাখ টাকা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ঝিনাইদহের এডোরাবেলা হেলথকেয়ারের সরবরাহ করা একটি নকল ওষুধ বিক্রয়ের অপরাধে খুলনায় লাজ ফার্মাকে জনিমানা করা হয়েছে ৫ লাখ টাকা।
জানা যায়, এ ওষুধ কিনে প্রতারিত হয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দিয়েছিলেন মো. সাইফুল্লাহ আল রাব্বি।
সূত্র জানায়, গত মে মাসে মো. সাইফুল্লাহ আল রাব্বি তাঁর মায়ের জন্য ফিলিপাইনের এপেক্স পয়েন্ট ফার্মাসিউটিক্যালসের তৈরি নামে এডোরাবেলা হেলথকেয়ার, ঝিনাইদহ কর্তৃক বাজারজাতকৃত ইচিং রিলিফ নামে একটি লোশন লাজ ফার্মা লিমিটেড, সোনাডাঙা শাখা থেকে ক্রয় করেন। লোশনটি ক্রয়ের পর তাঁর কাছে নকল বলে সন্দেহ হয়। মোড়কের গায়ে লেখা বারকোড স্ক্যান করে সংশ্লিষ্ট ফিলিপাইনের এপেক্স পয়েন্ট ফার্মাসিউটিক্যালসের সঙ্গে যোগাযোগ করলে তারা ওষুধটি নকল ও ফেক প্রোডাক্ট হিসেবে জানায়। এর পরিপ্রেক্ষিতে তিনি ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন।
অভিযোগ পেয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম বিষয়টি তদন্ত করেন এবং ঘটনার সত্যতা পান। ১৮ আগস্ট লাজ ফার্মা কর্তৃপক্ষ নকল ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠান এডোরাবেলা হেলথকেয়ারের প্রতিনিধি মো. তানভীর আহমেদ পলাশকে নকল ওষুধসহ হাতেনাতে ধরে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে সোপর্দ করেন।
পরে উভয় প্রতিষ্ঠানের পক্ষে ঘটনার সত্যতা স্বীকার করলে উপপরিচালক মোহাম্মদ সেলিম ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৪১, ৪৪ ও ৫০ মোতাবেক ৫ লাখ টাকা জরিমানা আরোপ করেন ও আদায় করেন।
এ সময় বক্তারা পণ্য বা সেবা কিনে কেউ প্রতারিত হলে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করার জন্য এবং পুরস্কার হিসেবে জরিমানার ২৫ শতাংশ বুঝে নেওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net