August 25, 2026, 6:28 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, যৌথবাহিনীর অভিযান জোরদার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ঢাকা ও আশপাশের জেলায় সার্বিক আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত বিজিবি সদস্যরা মাঠে কাজ করছেন।
বিভিন্ন এলাকায় নাশকতা ও অগ্নিসংযোগ/
গত কয়েকদিন ধরে রাজধানী ও আশপাশে ধারাবাহিকভাবে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটেছে।
শাহ আলীতে বাসে আগুন/
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শাহ আলীর বেড়িবাঁধ এলাকায় পার্কিং অবস্থায় থাকা কিরণমালা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই ব্যক্তি বাসে আগুন লাগানোর পর পালানোর চেষ্টা করলে স্থানীয়রা একজনকে ধরে ফেলে। অন্যজন পালাতে গিয়ে তুরাগ নদীতে ঝাঁপ দেয়। পরে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটির আসন ও জানালার গ্লাস পুড়ে গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং আটক ব্যক্তিকে হেফাজতে নেয়।
অন্যান্য অগ্নিসংযোগ ঘটনা
গত বুধবার রাত ৩টার দিকে কমলাপুরে একটি লেগুনায় আগুন দেওয়া হয়। সোমবার গভীর রাতে যাত্রাবাড়ীতে দুটি ও উত্তরায় একটি বাসে আগুন লাগানো হয়। মঙ্গলবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় পরিত্যক্ত একটি প্রাইভেটকারে আগুন লাগে। একইদিন সকালে থেকে রাত পর্যন্ত আরও তিনটি বাসে আগুন লাগানোর ঘটনা ঘটে। সূত্রাপুরে ফায়ার সার্ভিসের গেটের সামনে মালঞ্চ পরিবহনের একটি বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা।
ককটেল বিস্ফোরণ ও হামলা/
মঙ্গলবার রাজধানীর উত্তরার জসীম উদ্দীন রোড ও মৌচাক মার্কেট এলাকায় পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়, এতে একজন পুলিশ সার্জেন্ট আহত হন।
সেদিন রাতেই ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) কার্যালয়ের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
অন্যদিক/
যৌথবাহিনীর অভিযান জোরদার করা হয়েছে। সারাদেশে গত সাত দিনে ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে—বিভিন্ন সূত্রে এমন তথ্য পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net