March 23, 2026, 9:24 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, বাড়তি মর্যাদায় ঈদের প্রধান জামাত দৌলতদিয়া ঘাটে স্বস্তির ঈদযাত্রা, নির্বিঘ্নে ঘরে ফিরছে মানুষ ঈদযাত্রার চাপেও স্বস্তি, দুই দিনে পদ্মা সেতুতে প্রায় ৯ কোটি টাকা টোল আদায় কয়েক সেকেন্ডের টর্নেডো, চুয়াডাঙ্গায় নিহত ১ চুয়াডাঙ্গা/নিজ সন্তানকে অপহরণ করে, স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, অবশেষে পুলিশের জালে

কুষ্টিয়ায় দুর্বৃত্তের গুলিতে কৃষক নিহত, আহত আরও দুইজন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পচাভিটা গ্রামে বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তের গুলিতে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
নিহতের নাম রফিকুল ইসলাম রফি (৪০)। তিনি একই গ্রামের মৃত আলী মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় রফিকুল স্থানীয় ওয়ার্ড মেম্বার সৈকেতের বাড়ির পাশে একটি চায়ের দোকানে কয়েকজনের সঙ্গে বসে চা পান করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে রবজেল ও ইউসুফ নামে স্থানীয় দুইজনের পায়ে গুলি লাগে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলে করে তিনজন এসে রফিকুলকে লক্ষ্য করে একটি গুলি ছুড়ে দ্রুত সটকে পড়ে।
পেশায় কৃষক হলেও রফিকুল স্থানীয় বিএনপির একজন কর্মী ছিলেন। তবে এলাকাবাসীর দাবি, কারও সঙ্গে তার কোনো ব্যক্তিগত বিরোধ ছিল না।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ দৈনিক কুষ্টিয়া’কে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net