June 27, 2026, 9:36 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা / ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পেঁয়াজের দামে হঠাৎ ধস, মন ভেঙে পড়েছে উৎপাদনে শীর্ষ দক্ষিণ-পশ্চিম ও উত্তরের ৭ জেলার কৃষকের এনআইডি নবায়ন বাধ্যতামূলক কেন করতে চায় ইসি? যেসব কারণে আসছে নতুন ভাবনা দীর্ঘ অপেক্ষার অবসান, আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ মেহেরপুর সীমান্তে ৭ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ উদ্যোগ আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমেছে, স্বস্তির আভাস জ্বালানি বাজারে ধানমন্ডি ৩২-এ জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা/ ১,২০০ কোটি ডলার অবমুক্ত, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে নতুন অগ্রগতি পাকশী রেলওয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

জনগণের প্রত্যাশা উপেক্ষা করলে পরিণতি হবে পতিত সরকারের মতো: তথ্যমন্ত্রী

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্র পরিচালনায় জনগণের চিন্তা ও প্রত্যাশাকে উপেক্ষা করলে তার পরিণতি অতীতের পতিত স্বৈরাচারী সরকারের মতোই হতে পারে। তিনি বর্তমান নেতৃত্বকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।
তুরস্কের ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেটে আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বক্তব্যের শুরুতে তিনি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতের অভিজ্ঞতা—বিশেষ করে ৫ আগস্টের স্বৈরাচার পতনের ঘটনাপ্রবাহ—রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে নেতৃত্বে এসেছেন, তাদের এই শিক্ষা সামনে রেখেই পথ চলতে হবে।
মন্ত্রী আরও বলেন, রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হওয়া উচিত জনগণের আশা-আকাঙ্ক্ষা ও মনোজগত। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সিদ্ধান্ত নিলে তা শেষ পর্যন্ত বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে।
উল্লেখ্য, তুরস্ক সরকারের আমন্ত্রণে ‘ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিট (স্ট্র্যাটকম) ২০২৬’-এ অংশ নিতে বৃহস্পতিবার দুপুরে তিনি ইস্তাম্বুলে পৌঁছান। সফর শেষে আগামী ৩০ মার্চ সকালে তার দেশে ফেরার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net