May 29, 2026, 2:39 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পশ্চিমবঙ্গে কড়াকড়ি, দেশে ফিরতে হাকিমপুর সীমান্তে শতাধিক বাংলাদেশির ভিড় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের সদস্য বহিষ্কার জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার নিয়ে মুজাহিদের বিবৃতি রামিসা হত্যা: চার্জশিটে উঠে এসেছে ভয়াবহতা সমালোচনার মুখে বেতারের ‘ড্রেস কোড’ বাতিল/ মতপ্রকাশ ও ব্যক্তিস্বাধীনতার পক্ষে স্বস্তি মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায় মাত্র ২৯ কার্যদিবসে, আসামির মৃত্যুদণ্ড গঙ্গা পানি চুক্তি/ঐতিহাসিক এই সমঝোতার ভবিষ্যৎ গন্তব্য কোন পথে? কুড়িগ্রামে প্রস্তাবিত সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল খোকসায় বাস খাদে, নিহত ৪, আহত ২০, নিহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান ইউনিসেফের

সরকারি অফিসের সময় পরিবর্তন, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে মার্কেট

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকার দেশের সরকারি অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। আগে অফিস সময় ছিল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
এছাড়া দেশের সব দোকানপাট, শপিং মল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানকে সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে হোটেল, ফার্মেসি, কাঁচাবাজার এবং জরুরি সেবাসংক্রান্ত প্রতিষ্ঠানগুলো এই নির্দেশনার বাইরে থাকবে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকটি প্রায় তিন ঘণ্টা ধরে চলে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান।
এর আগে বাংলাদেশ দোকান মালিক সমিতি দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করার ঘোষণা দিলেও, সরকারের নতুন সিদ্ধান্তে সময়সীমা আরও কমিয়ে আনা হয়েছে।
সরকারের এই পদক্ষেপকে জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে দেখা হচ্ছে, যা দেশের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net