September 19, 2026, 8:25 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা চার বছর পর গড়াইতে ঐতিহ্যের পুনরুজ্জীবন, আজ দ্বিতীয় দিন—কাল সমাপনী ইসলামী বিশ্ববিদ্যালয়ে IIER-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ১৩ বছর বয়সে ভারতে, এক বছর পর ফিরল সন্তান কোলে মৈত্রী পাইপলাইনে ভারত থেকে এলো ৪৭ লাখ লিটার ডিজেল, এ বছরে আমদানি ৬২ হাজার টন ছাড়াল জুলাই গণঅভ্যুত্থান বিরোধী অপরাধ/ ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাছিম ও আরাফাতসহ সাত নেতার মৃত্যুদণ্ড উষ্ণ আলিঙ্গনের আড়ালে ব্রিকসের শীতল হিসাব জালিয়াতির অভিযোগে কুষ্টিয়া ইসলামিয়া কলেজের অনার্স পরীক্ষা কেন্দ্র বাতিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন ২০২৭ সালের ফেব্রুয়ারিতে

দেশজুড়ে ডিজেলের সংকটে মজুতদারি—চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল উদ্ধার, কারাদণ্ড

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দেশজুড়ে যখন ডিজেলের তীব্র সংকটে সাধারণ মানুষ ও কৃষক চরম ভোগান্তিতে পড়েছেন, ঠিক সেই সময় অবৈধভাবে জ্বালানি মজুতের ঘটনা জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে। এমন পরিস্থিতিতে চুয়াডাঙ্গায় এক ইউপি সদস্যের বাড়ি থেকে বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার হওয়াকে অনেকে ‘চরম দায়িত্বহীন ও অনৈতিক কাজ’ হিসেবে দেখছেন।
চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামে অভিযান চালিয়ে ইউপি সদস্য শাহিনুর রহমানের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে শাহিনুর রহমানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি ওই এলাকার তফেল আলীর ছেলে।
প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের তথ্য পেয়ে অভিযান চালানো হয়। উদ্ধার করা ৫ ব্যারেল ডিজেলের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ টাকা।
স্থানীয়দের মতে, যেখানে জ্বালানির অভাবে কৃষিকাজ, পরিবহন ও দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে, সেখানে জনপ্রতিনিধির এমন মজুতদারি শুধু আইন ভঙ্গই নয়, নৈতিকতারও চরম অবক্ষয়। এ ধরনের কর্মকাণ্ড বাজারে কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দেয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘অবৈধভাবে জ্বালানি মজুত ও কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে। কেউ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
জব্দ করা ডিজেল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষণ করা হয়েছে। পরে সরকার নির্ধারিত মূল্যে তা সাধারণ গ্রাহকদের মাঝে বিক্রির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net