September 19, 2026, 5:56 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা চার বছর পর গড়াইতে ঐতিহ্যের পুনরুজ্জীবন, আজ দ্বিতীয় দিন—কাল সমাপনী ইসলামী বিশ্ববিদ্যালয়ে IIER-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ১৩ বছর বয়সে ভারতে, এক বছর পর ফিরল সন্তান কোলে মৈত্রী পাইপলাইনে ভারত থেকে এলো ৪৭ লাখ লিটার ডিজেল, এ বছরে আমদানি ৬২ হাজার টন ছাড়াল জুলাই গণঅভ্যুত্থান বিরোধী অপরাধ/ ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাছিম ও আরাফাতসহ সাত নেতার মৃত্যুদণ্ড উষ্ণ আলিঙ্গনের আড়ালে ব্রিকসের শীতল হিসাব জালিয়াতির অভিযোগে কুষ্টিয়া ইসলামিয়া কলেজের অনার্স পরীক্ষা কেন্দ্র বাতিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন ২০২৭ সালের ফেব্রুয়ারিতে

ভোরে ঝিনাইদহ সীমান্তে জটলা দেখে বিএসএফের রাবার বুলেট, বাংলাদেশি আহত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্তসংলগ্ন এলাকায় ভোরে কয়েকজনকে একসঙ্গে অবস্থান করতে দেখে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) রাবার বুলেট ছুড়লে এক বাংলাদেশি আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে ভারতের মহেন্দ্র সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রুবেল হোসেন (৩১) মহেশপুর উপজেলার সীমান্তবর্তী শ্যামকুড় মাঠপাড়া গ্রামের মজিবুল খানের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে রুবেলসহ কয়েকজন ব্যক্তি শ্রীনাথপুর বিওপি সংলগ্ন সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন। এ সময় জটলা দেখতে পেয়ে বিএসএফের একটি টহল দল তাদের লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করে। এতে রুবেলের বুকে রাবার বুলেট লাগে এবং তিনি গুরুতর আহত হন।
ঘটনার পর রুবেলসহ অন্যরা বাংলাদেশে ফিরে আসেন। আহত রুবেলকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
ঝিনাইদহ-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর তোয়াসিন হাবিব হাসান বলেন, রুবেলের বুকে রাবার বুলেট লেগেছে বলে তারা জানতে পেরেছেন। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net